শিরোনাম:
●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
রাঙামাটি, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ডে প্রভাবিত করার পায়তারা
প্রথম পাতা » কুষ্টিয়া » স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ডে প্রভাবিত করার পায়তারা
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ডে প্রভাবিত করার পায়তারা

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া দৌলতপুরের দিঘলকান্দি গ্রামে গত রবিবার(৩ ডিসেম্বর) ভোর রাতে শারীরিক অসুস্থতা নিয়ে মারা যাওয়া ব্যক্তি জামাল মোল্লার (৪৫) মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে কোন আঘাতের চিহ্ন মেলেনি। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে করা পোস্টমর্টেম রিপোর্টেও মৃতদেহে কোন আঘাতের চিহ্ন নাই বলে উল্লখ করা হয়েছে। এদিকে শারীরিক অসুস্থতা নিয়ে মারা যাওয়া জামাল মোল্লার পরিবারকে প্রভাবিত করে থানায় হত্যা মামলা দায়েরের পায়তারা করছে একটি চক্র। চক্রটি উঠে পড়ে লেগেছে জামাল মোল্লার স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে। অভিযোগ উঠেছে, জামাল মোল্লা গত ৩ ডিসেম্বর রবিবার ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেও তার গোত্রের কয়েকজন ব্যক্তি দাবি করে আসছে জামাল মোল্লাকে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রশ্ন উঠেছে তাকে দেশীয় অস্ত্র বা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হলে তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই কেন? নাম প্রকাশে অনিচ্ছুক জামাল মোল্লার এক প্রতিবেশী দাবি করেছেন, ওইদিন রাত আনুমানিক ৪টার দিকে জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জামালের মা রহিমা খাতুনের কান্নার শব্দ শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসলে অনেকের মতো তিনিও ছুটে আসেন। এসে দেখতে পান জামালের মা রহিমা খাতুন তার স্ত্রীসহ ভাই এবং ভাইয়ের স্ত্রী জামাল মোল্লার মাথায় পানি দিচ্ছেন। এসময় উপস্থিত সবাই হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও তারা জামালকে হাসপাতালে নেননি। প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি দাবি করেন, জামালকে মারধোর করা হয়নি। বাড়িতেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার পরিবারের লোকজন বলেছিলেন অসুস্থ হয়ে সে মারা গেছে। এর কিছুক্ষন পর তার গোষ্ঠীর মৃত করিম মোল্লার ছেলে কালু মোল্লা এসে জামালের মা রহিমা খাতুনকে পাশে ডেকে নিয়ে যান। কালু মোল্লা জামালের মাকে কিছু একটা বলার পর সে হঠাৎ করে দাবি করতে থাকেন তার ছেলেকে মারধোর করে মেরে ফেলা হয়েছে। ওই ব্যক্তি দাবি করেন জামাল মোল্লার পরিবারের সদস্যদের আলাদা আলাদাভাবে ডেকে নিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। কারন পরিবারটি তার গোষ্টির চাপে অথবা প্রলোভনে স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড বলতে বাধ্য হচ্ছে। অপর এক প্রত্যক্ষদর্শী দাবি করেন, শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ থাকার কারনে জামাল মোল্লা কাজকর্ম করতে পারতেন না। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় উন্নত চিকিৎসাও করাতে পারেননি। জামাল মোল্লা বেশ কিছুদিন ধরে সুস্থভাবে হাঁটাচলাও করতে পারতেন না। গ্রামের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সৃষ্ট গন্ডোগলের সাথেও জামালের কোন সম্পৃক্ততা ছিলো না। জামাল মোল্লার স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে গ্রামের সাধারণ মানুষের বাড়িঘর লুটপাট, ভাঙ্গচুর করতে ইস্যু তৈরীর চেষ্টা করছেন মোল্লা গোষ্টির লোকজন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের এক ব্যক্তি দাবি করেছেন, গ্রামের সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙ্গচুর ও লুটপাট করতে ১০ থেকে ১২ জনের একটি চক্র গত দুইদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছে। দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় ক্যাম্পের পুলিশের শক্ত নজরদারির কারনে চক্রটি পিছু হঠতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আমিন ইসলাম অভিযোগ করে বলেন, দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মোল্লা গোষ্ঠি ও সর্দার গোষ্ঠির লোকজন বেশ কয়েকদিন ধরে গ্রামের সাধারণ মানুষকে হুমকী-ধামকী ও তাদের পক্ষে ভোট না দিলে দেখে নেওয়ার কথা বলে আসছিলো। ম্যানেজিং কমিটির নির্বাচনে তাদের ভরাডুবি হবে বুঝতে পেরে সম্পূর্ন পরিকল্পিতভাবে সংঘর্ষ বাঁধিয়েছে। গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে মন্ডল গোষ্ঠীর লোকজন যাতে ভোট না দিতে পারে এবং নির্বাচন না করতে পারে এই পরিকল্পনা মাথায় নিয়ে শারীরিক অসুস্থতা নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ নিয়ে রাজনীতি করছে। একটি স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ জানান, প্রকাশ্যে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালালে প্রকৃত সত্য বের হয়ে আসবে। দিঘলকান্দি ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পাঞ্জুয়ার রহমান পলান মন্ডল জানান, মৃত ব্যক্তির লাশ নিয়ে রাজনীতির মতো জঘন্য কাজ আর কিছু হতে পারে না। একটি স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আইনশৃঙাখলা বাহিনীরি সদস্যদের প্রতি আহ্বান জানান আপনারা প্রকাশ্যে ও গোপনে ঘটনার তদন্ত করে মৃত ব্যক্তির সুরতাহাল প্রতিবেদন ও পোস্টমর্টেম প্রতিবেদন যাচাই বাচাই করে সিধান্ত নিন। তাহলে প্রকৃত সত্য বের হয়ে আসবে। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জামাল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের কাজ সম্পন্ন করার পর লাশ মারা ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তর ও দাফন সম্পন্ন হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। তদন্ত সম্পন্ন হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, সাধারণ দিনমজুর জামাল মোল্লার লাশ নিয়ে গ্রাম্য রাজনীতি করছে তার গোষ্টির গুটিকয়েক ব্যক্তি। তারা স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্নভাবে চেষ্টা করছে। সুযোগ সন্ধানী চক্রটি এর আগেও মারা যাওয়া ব্যক্তির লাশ নিয়ে দিঘলকান্দি গ্রামের সাধারণ মানুষের কাছে থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো বলেও অভিযোগ আছে। এসব ঘটনায় এলাকাবাসী জোটবদ্ধ হয়ে চক্রটিকে গনধোলাই দিয়ে এলাকা ছাড়া করে। এবারও স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে লুটপাট ও চাঁদাবাজির পাঁয়তারা করছে। এলাকাবাসী বলছে, একজন দিন মজুরের স্বাভাবিক মৃত্যু নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করবো না।





কুষ্টিয়া এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ