শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের নামে প্রতারণা
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের নামে প্রতারণা
সোমবার ● ১১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের নামে প্রতারণা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার শামসুদ্দিনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) রিফিল করার অভিযোগ উঠেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে শামসুদ্দিন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যে টেকসই অগ্নিনিবাপক যন্ত্র সিলিন্ডার রিফিল করার নামে পুরাতন ও গ্যাস বিহীন অগ্নিনিবাপক যন্ত্র সরবরাহ করে আসছে। রিফিল করার জন্য টাকা নিয়ে রিফিল না করেই পরিস্কার করে নতুন ষ্টিকার লাগিয়ে দেন। আবার কারো সিলিন্ডার বিক্রি করে দেন। র্দীঘদিন যাবৎ এভাবেই প্রতারিত করে আসছেন সাধারণ মানুষকে।

সরকারি চাকুরির পাশাপাশি অন্য পেশায় জড়িত হতে না পারার নিয়ম থাকলেও শামছুদ্দিন দেদারছে চালিয়ে যাচ্ছে তার অবৈধ রিফিল ব্যবসা। মেয়াদ উর্ত্তীণ ফায়ার এক্সটিংগুইশারে নতুন স্টিকার লাগিয়ে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। টাকা দিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র কিনেও নিরাপত্তাহীনতায় রয়েছে ব্যবসায়ীসহ প্রতিষ্ঠান মালিকেরা।

ঈশ্বরগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডের সেবা ডায়াগোনষ্টিক সেন্টারের পরিচালক আমিনুল হক রেনু শামসুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ফায়ার সার্ভিস অফিসের শামসুদ্দিন আমার প্রতিষ্ঠানে এসে বলে আমার অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে। ৫শত টাকায় রিফিল করার কথা বলে সিলিন্ডার নিয়ে যায়। কিন্তু ৩-৪ মাস অতিবাহিত হলেও আমাকে রিফিল করে দেননি। পরে আমি তাকে চাপ প্রয়োগ করলে আরও ২শত টাকা নিয়ে অন্য একটি বোতল এনে দেয়।

ইমডো ডায়াগোনষ্টিক সেন্টারের পরিচালক জাহিদ হাসান জানান, ফায়ার সার্ভিসের লোক এসে আমার প্রতিষ্ঠানের দু’টি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে যায় রিফিল করার জন্য। ৮-১০ দিন পর আমার অবর্তমানে ফিরত দিয়ে চলে যায়। পরে আমি দেখতে পাই আমার একটি ফায়ার এক্সটিংগুইশার পরিবর্তন হয়ে গেছে। আমার বোতল আমাকে না দিয়ে অন্য কারো বোতল আমাকে দিয়ে গিয়েছে।

স্টার ফায়ার সেপ্টির পরিচালক মাইনুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিলিন্ডার বিক্রি করি, আমরাই রিফিল করি। যারা আমাদের থেকে ক্রয় করে তারা আমাদের জানালে আমরা লোক দিয়ে রিফিল করিয়ে দেই। এই কাজ ফায়ার সার্ভিস কর্মীদের নয়।

অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করা তার কাজ কিনা জানতে চাইলে স্টেশন সাব অফিসার শামসুদ্দিন জানান, সচেতনতার জন্য উপর থেকে নির্দেশনা রয়েছে তাই তিনি এটা করে থাকেন। কোন কোম্পানি থেকে রিফিল করান জানতে চাইলে তিনি কোন কোম্পানির নাম বলতে পারেননি। রিফিল না করেই পুরাতন সিলিন্ডার পরিস্কার করে নতুন ষ্টিকার লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ দেলোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসা করলে সে বরাবরেই অস্বীকার করে থাকেন। এবারের বিষয়টি আমি উর্ধতন অফিসারকে অবহিত করবো।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মিজান জানান, রিফিল করা ফায়ারকর্মীর কাজ নয়। উনি যদি করে থাকেন তাহলে এটা নিয়মবহির্ভূত।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, পুরাতন সিলিন্ডার পরিস্কার করে নতুন ষ্টিকার লাগানো অন্যায়। যদি কেউ এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)