শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ছাই
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ছাই
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ছাই

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে আট ব্যবসা-প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টা ও ১টার দিকে উপজেলার মিঠাছরা উত্তর বাজার নজরুল ইসলাম টিপুর মার্কেটে ও উত্তর তালবাড়িয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে তাদের প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন আনোয়ার হোসেনের মুদি দোকান, রফিকুল ইসলামের ডেকোরেটরের দোকান, খোকনের দু’টি দোকান, সাইফুল ইসলামের লাইটিংয়ের দোকান, ফার্নিচারের গোডাউনসহ নয়টি দোকান।

অন্যদিকে, মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় আব্দুল হাইয়ের টিনশেড ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খোকনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখায় মুহূর্তে আটটি দোকানের সব মালামাল পুড়ে মাটিতে মিশে গেছে। আমরা একেবারে পথে বসে গেছি। কিভাবে মাথা তুলে দাঁড়াবো বুঝতেছি না।
মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, মিঠাছরা বাজারে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। অন্যথায় আরো বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন বলেও জানান তিনি।

ওলামা লীগের সদস্য সচিব হলেন কাজী ফারুক

মিরসরাই :: চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের আলহাজ্ব কাজী করিমুল হক চৌধুরী (ফারুক)। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী ওলামালীগ আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

জানা গেছে,দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চট্টগ্রাম উওর জেলা আওয়ামী ওলামা লীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এসময় হারুন শাহ মোজাদ্দেদীকে আহবায়ক ও আলহাজ্ব কাজী করিমুল হক চৌধুরী ফারুককে সদস্য সচিব মনোনীত হয়। কেন্দ্রীয় সভাপতি- ড.কে.এম.আব্দুল মমিন সিরাজী ও সাধারণ সম্পাদক-মো.আমিনুল হক স্বাক্ষরিত আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

আলহাজ্ব কাজী করিমুল হক চৌধুরী ফারুক মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের কৃতি সন্তান। হিঙ্গুলী চিনকীরহাট রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, বারইয়ারহাট কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, পূর্ব হিংগুলী বাইতুলবারী জামে মসজিদের ও পূর্ব হিংগুলী মোহম্মদপুর ইসলামী একাডেমির সাধারণ সম্পাদক। বাংলাদেশ কাজী কল্যান সমিতি মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চিনকিরহাট চৌধুরী কমিউনিটি সেন্টারের পরিচালক । তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কাজে জড়িত রয়েছেন।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ