সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষামন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
শিক্ষামন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । আজ ২০ জানুয়ারি শনিবার সকালে শিক্ষামন্ত্রীর চট্টগ্রামস্থ চশমা হিলের বাসভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে চুয়েটের ভাইস চ্যান্সেলর শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক চিত্র সম্পর্কে অবহিত করেন এবং চুয়েটের চলমান অগ্রগতি ও শিক্ষা-গবেষণার সার্বিক বিষয়ে পূর্বের ধারাবাহিকতায় ভবিষ্যতেও মন্ত্রীর সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। এ সময় চুয়েট পরিবারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
পরে ভাইস চ্যান্সেলর মহোদয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ চট্টলবীর মরহুম এ.বি.এম. মহিউদ্দীন চৌধুরীর পত্মী ও বিশিষ্ট নারীনেত্রী বেগম হাসিনা মহিউদ্দিনের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।





চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত