সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শামীম
খাগড়াছড়িতে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শামীম
খাগড়াছড়ি প্রতিনিধি :: বাংলাদেশ বুলেটিনের সাবেক বার্তা সম্পাদক ও অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক সাংবাদিক ওমর ফারুক শামীমের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বাদ জোহর খাগড়াছড়ি কোর্টবিল্ডিং সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।
দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, পার্বত্য প্রেসক্লাব, বাংলাদেশ প্রেস, সাংবাদিক ফোরামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাকে শ্রদ্ধা জানান।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান সাংবাদিক ওমর ফারুক শামীম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, পুত্র, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওমর ফারুক শামীম দৈনিক জনকণ্ঠের খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এ ছাড়া তিনি প্রতিদিনের সংবাদ, বাংলাদেশের খবর, জাগরণ, দিন পরিবর্তন, ভোরের আকাশ, বাংলাদেশ বুলেটিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক ছিলেন।
তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ছিলেন।
সাংবাদিক ওমর ফারুক শামীমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।
ওমর ফারুক শামীম ১৯৭২ সালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগ্রহণ করেন। পরে খাগড়াছড়ির দীঘিনালা মেরুং রসিক নগর গ্রামে বসবাস করেছিলেন। সাংবাদিকতার শুরুর দিকে তিনি খাগড়াছড়ি শহরস্থ ১নং কদমতলীতে পরিবার নিয়ে বসবাস করলেও সর্বশেষ তিনি ঢাকায় পারিজমান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১