শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে মুরগি নিয়ে বিরোধের জেরে নিহত ১: আটক ২
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে মুরগি নিয়ে বিরোধের জেরে নিহত ১: আটক ২
শনিবার ● ২৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মুরগি নিয়ে বিরোধের জেরে নিহত ১: আটক ২

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মুরগির বাচ্ছা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিঘাতে প্রাণ গেল দিলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তির। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল সাদীর পাড়া গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।

২৬ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামে এঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ ২জনকে আটক করে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করতে সক্ষম হয় থানা পুলিশ।

আটককৃতরা হলেন-উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের চান মিয়ার মেয়ে শামছুন্নার প্রকাশ বুরাইদা (২১), তার পিতা চান মিয়া (৫৬)। এঘটনায় নিহতের ভাই আলী হোসেন বাদি হয়ে আটককৃতদের নাম উল্লেখ করে তিনজনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৭।

মামলার অপর আসামি হলেন আটককৃত চান মিয়ার ছেলে ফাহিম আহমদ (১৯)। মামলার অপর আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের চান মিয়ার মুরগীর কয়েকটি বাচ্চা দিলোয়ার হোসেনের বাড়ির উঠানে জমানো ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়।

এরই জের ধরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে চান মিয়ার মেয়ে শামছুন্নার প্রকাশ বুরাইদা এর হাতে থাকা চাকু দিয়ে দিলোয়ার হোসেনের উপর আঘাত করে। এতে ঘটনাস্থলে দিলোয়ার হোসেন লুঠে পড়েন।

পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার ও হত্যাকান্ডে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ