শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে নদীপথে অভিযান ক্লাবের ট্যুর ও নৌকা ভ্রমণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে নদীপথে অভিযান ক্লাবের ট্যুর ও নৌকা ভ্রমণ
রবিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে নদীপথে অভিযান ক্লাবের ট্যুর ও নৌকা ভ্রমণ

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অভিযান ক্লাবের ট্যুর ও নৌকাভ্রমণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার  (৯ ফেব্রুয়ারী) সকাল ৭ টায় উপজেলার করেরহাট ইউনিয়নস্থ পশ্চিম জোয়ার থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে ফেনী নদী পথে আনন্দভ্রমন ও মুহুরী পজেক্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় পশ্চিম জোয়ার ফিরে আসে অত্র ক্লাবের সদস্যরা।

সারাদিন গান, কবিতা আবৃত্তি, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা ইত্যাদির মাধ্যমে আনন্দমুখর ও প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে এবারের আকর্ষণ নৌকাভ্রমণ। বিকাল সাড়ে ৩ টায় লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে ১০ জন বিজয়ীকে পুরস্কার ও অন্যান্য সবাইকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।

অভিযান ক্লাবের সভাপতি আমিনুল হক সজীব বলেন, ক্লাব থেকে প্রতিবছরই ভিন্ন ভিন্ন স্পটে বনভোজনের আয়োজন করে সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অজানাকে জানার ও অচেনাকে চেনার পাশাপাশি পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় ও গভীর করে সংগঠনকে গতিশীল করা হয়। পথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বনভোজন ও নৌকা ভ্রমনের আয়োজন করেছে বলে জানান তিনি।
এসময় তিনি নৌকাভ্রমণে অংশগ্রহণকারী সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান। তিনি এই আয়োজনকে সুন্দর ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আনন্দ ভ্রমন আহবায়ক কমিটি এবং বার্ষিক বনভোজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

মিরসরাইয়ে অগ্নিকান্ডে নিঃস্ব দুই পরিবার

মিরসরাই :: মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে দু’টি পরিবারের স্বপ্ন। এ ঘটনায় ফেয়ারা বেগম ও রীনা আক্তারের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার ১০ ফেব্রুয়ারী দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পোল মোগরা গ্রামের পেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন ফেয়ারা বেগম ও রীনা আক্তার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরটির মালিক ফেয়ারা বেগম ও ভাড়াটে রীনা আক্তার জানান, ‘আগুনে ঘরে থাকা স্বর্ণালংকারসহ দুই পরিবারের মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে তাদের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু পুড়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।’

খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গোপাল চন্দ্র চৌধুরী বলেন, ‘আগুনে দুই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা যায়নি। আমাদের চেয়ারম্যান সবকিছু দেখে এসেছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয়েছে।’

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো: ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)