শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে নববর্ষ উদযাপিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে নববর্ষ উদযাপিত
বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নববর্ষ উদযাপিত

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১লা বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫২মিঃ)  বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের অংশ গ্রহণে গাজীপুর জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা৷

১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়৷ গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম শোভা যাত্রার উদ্বোধন করেন৷ এতে অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাদী শামিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য স্কুল- কলেজের শিক্ষার্থীরা অংশ নেন৷ শোভাযাত্রাটি জেলা শহরের রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে ফের রাজবাড়ি মাঠে গিয়ে শেষ হয়৷ শোভা যাত্রায় গ্রামীণ ঐতিহ্যের নানা সাজে সজ্জিত হয়ে সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়৷ এ ছাড়া রাজবাড়ি মাঠে বসেছে দিনব্যাপি বৈশাখী মেলা৷ মেলায় মুড়ি-মুড়কি, মাটির তৈরি তৈজষপত্র. খেলনা ইত্যাদির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা৷
গাজীপুরের কাশিমপুর কারাগারে নববর্ষ উদযাপন:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে৷

১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার চত্বরে নববর্ষ উপলক্ষে র‌্যালি বের হয়৷ কারাবন্দিদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ খাবার এবং বন্দিদের নিয়ে কারা অভ্যন্তরে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান৷

বেলা ১১টার দিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ এ সময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবীর, কাশিমপুর কারাগারের অতিরিক্ত জেলসুপার মো. মিজানুর রহমান, সুব্রত কুমার বালা, প্রশান্ত কুমার বণিক, কারাগারগুলোর জেলারসহ ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

কারা সূত্র জানায়, নববর্ষ উপলক্ষে কারাবন্দিদের খাবার তালিকায় রয়েছে সকালে পান্তা, রুই মাছ ভাজা, আলু ভর্তা৷ দুপুরে মুরগির মাংস, ভুনা খিচুরি, সালাদ ও আলুর দম এবং রাতে ভাত, সবজি ও ডাল৷ এ ছাড়া কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের সঙ্গে থাকা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

প্রধান অতিথি হিসেবে কারা মহাপরিদর্শক তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন৷ কাশিমপুরে থাকা চারটি কারাগারেই বন্দিদের বিশেষ খাবার দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)