বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঘোড়াঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ঘোড়াঘাট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এছাড়াও ঘোড়াঘাট থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, উপজেলার বিভিন্ন দপ্তর, ঘোড়াঘাট সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে ঘোড়াঘাট শহীদ মিনারে ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন, কাউন্সিলর বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও সুন্দর হাতের লেখার প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।





বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১