শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাধীন নয়াপাড়া জামে মসজিদের টিআর প্রকল্পের টাকা আত্মসতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মসজিদ কমিটির ১০ জন স্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ঘোড়াঘাট পৌরসভাধীন নয়াপাড়া জামে মসজিদের নামে টিআর প্রকল্পের জন্য কয়েক লাখ টাকা বরাদ্দ আসে। ঘোড়াঘাট পৌর কাউন্সিলর ও নয়াপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক আব্দুস সোবাহান মসজিদ কমিটির রেজুলেশন ছাড়াই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগসাজশ করে বরাদ্দকৃত টাকা গোপনে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়াও পৌরসভা থেকে বরাদ্দকৃত টাকার মধ্য থেকে মসজিদে ১ লাখ টাকা দিয়ে আর কোনো হিসাব নিকাশ দেওয়া হয়নি। অভিযোগে উল্লেখ করা হয়েছে উত্তোলনকৃত টাকার মধ্যে ৩ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, ঘোড়াঘাট পৌরসভাধীন ইদগাহ মাঠে মিনার নির্মাণে একটি প্রকল্প বাবদ টিআর থেকে টাকা দেওয়া হয়েছে। এছাড়া অফিস থেকে আর কোনো তথ্য সরবরাহ করতে অস্বীকৃতি জানানো হয়। অপরদিকে প্রকল্পের বিষয়ে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জানান টিআর প্রকল্প থেকে টাকা এসেছে তবে কাগজপত্র যাচাই বাছাই না করে কিছু বলা যাবে না।

মসজিদ কমিটির সভাপতি রফিকুল আলম জানান, উপজেলা থেকে বরাদ্দকৃত ৩ লাখ ৫৪ হাজার ও পৌরসভা থেকে বরাদ্ধ ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১ লাখ টাকা মসজিদে দেওয়া হয়েছে। বাকি টাকার কোনো হিসাব দেওয়া হয়নি। এ নিয়ে মসজিদ কমিটির ১০ জন স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র দিনাজপুর-৬ আসনে সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।

অভিযোগের বিষয়ে কথা হলে মসজিদ কমিটির সাধারন সম্পাদক ও ঘোড়াঘাট পৌর কাউন্সিলর আব্দুস সোবাহান জানান, উত্তোলনকৃত টাকা ইদগাহ মাঠ ও কবরস্থানের জন্য ব্যয় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের ব্যাপারে মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট সরকারি কলেজের উদ্দোগে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের হয়।

পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জগদীশ চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু প্রমুখ। শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আর্কাইভ