শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » অনির্বাণ যুব ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » অনির্বাণ যুব ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত
শনিবার ● ১৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনির্বাণ যুব ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা অনির্বাণ যুব ক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার করেরহাট ইউনিয়নস্থ গেড়ামারা ফরেস্ট অফিস বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনের ১৭ টি পদের একক প্রার্থী হিসেবে ১৪ টি পদে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন এবং ৩ টি পদ যথাক্রমে- সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক এবং শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক এই ০৩টি পদে প্রতিদ্বন্দ্বী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। যাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে আনোয়ার হোসেন, মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, ইকবাল হোসেন রাসেল, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ আশ্রাফুল হক রাকিব নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সংগঠনের কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন, সভাপতি সরোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম ওসমান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক, প্রচার সম্পাদক নজরুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল হক মামুন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম মামুন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম। কার্যকরী সদস্যরা হলেন, আজিজুল হক, বেলাল হোসেন, বিশ্বজিৎ সাহা, মোজাফফর হোসেন সোহাগ।

কার্যকরী পরিষদ গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, প্রজন্মের ভাবনা -করেরহাট এর প্রধান এডমিন ও উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর উদ্দিন সবুজ, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, অনির্বাণ যুব ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য ফজলুল কবির সোহেল, অভিযান ক্লাবের সাবেক সভাপতি সোলেমান উদ্দিন বাদশা, জাগ্রত প্রতিভার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, সমাজকর্মী তানভীর আহম্মদ তারেক, রক্তিম ক্লাবের সহ-সভাপতি ইকবাল সুমন, সাধারণ সম্পাদক সাজিদ হাসান, এসটি লায়ন্স স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল আলম রাফি প্রমুখ।

নির্বাচনে ভোটার ছিলো ১১৭ জন। ভোট কাস্ট হয়েছে ১১০ টি যার মধ্যে অনলাইনের মাধ্যমে কাস্ট হয়েছে ২২ টি। কার্যকরী পরিষদ গঠনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উত্তরা ব্যাংক মাটিরাঙ্গা উপ-শাখার সিনিয়র অফিসার ও অনির্বাণ যুব ক্লাবের উপদেষ্টা দীন মোহাম্মদ দিলু এবং সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব কৃঞ্চ জীবন।

উল্লেখ্য, অনির্বাণ যুব ক্লাব ২০১৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ প্রদান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাদক বিরোধী কর্মসূচি, জাতীয় দিবস পালন, জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে আসছে। ২০২৩ সালের ৩০ নভেম্বর তারিখে অনির্বাণ যুব ক্লাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধনপ্রাপ্ত হয় যাহার নিবন্ধন নম্বর-চট্ট- ১২২/২৩।





চট্টগ্রাম এর আরও খবর

রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)