শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে পিসিজেএসএস এর গুলিতে ইউপিডিএফের দুইজন নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে পিসিজেএসএস এর গুলিতে ইউপিডিএফের দুইজন নিহত
শনিবার ● ১৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদুতে পিসিজেএসএস এর গুলিতে ইউপিডিএফের দুইজন নিহত

--- লংগদু প্রতিনিধি :: রাঙামাটির লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) পিসিজেএসএস-মূল সশস্ত্র গ্রুপের অতর্কিত হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত) ইউপিডিএফ-মূল গ্রুপের দুইজন নিহত হয়েছে।
শনিবার ১৮ মে সকাল ৯টায় রাঙামাটি লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের মনপতি বাজারের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে লংগদুর ইউনিয়নের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এর পার্শ্ববর্তী স্থানে পিসিজেএসএস এর ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের উপর হামলা চালায়। এই হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন।
লংগদু থানার ওসি মো. হারুনুর রশীদ জানান, আজ (শনিবার) সকালে গোলাগুলি খবর পেয়েছি। তবে আহত নিহতের সংখ্যা বলতে পারবো না। ঘটনার পর পরই আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছেন। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো। এদিকে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর জোরদার করা হয়েছে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত) ইউপিডিএফ-মূল গ্রুপের এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা আজ শনিবার সংবাদ মাধমে দেয়া এক বিবৃতিতে জেলার লংগদুতে পিসিজেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে সচল চাকমা অবিলম্বে লংগদুতে ইউপিডিএফ কর্মী, সমর্থককে হত্যাকারী খুনি সন্ত্রাসীদের গ্রেফতার এবং খুনী সন্ত্রাসীদের মদদদাতা সন্তু লারমাকে গ্রেফতারপূর্বক আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।

আজ শনিবার ১৮ মে ২০২৪ বিকাল ৪টায় টায় অনুষ্ঠিত সমাবেশ থেকে লংগদু হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ২০ মে ২০২৪, সোমবার রাঙামাটি জেলায় অর্ধদিবস (ভোর ৫টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।





আর্কাইভ