রবিবার ● ১৯ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি কোতয়ালী থানায় যুক্ত হলো নতুন গাড়ি
রাঙামাটি কোতয়ালী থানায় যুক্ত হলো নতুন গাড়ি
মিকেল চাকমা :: রাঙামাটি কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে নতুন একটি মাহিন্দ্রা গাড়ি হস্তান্তর করেন পুলিশ সুপার ।
রবিবার ১৯ মে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করা, থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে আরো সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত একটি মাহিন্দ্রা গাড়ি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী’র নিকট হস্তান্তর করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার রাঙামাটিবাসীর সেবার সুবিধার্থে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত গাড়িটি জননিরাপত্তা, অপারেশনাল কাজে গতিশীলতা , অপরাধ দমন এবং দৈনন্দিন পুলিশিং কার্যক্রম সম্পাদনে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম, পিপিএম ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলি প্রমূখ উপস্থিত ছিলেন।





মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা