শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ মে ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেলেন পাঁচবিবির জনগণ
প্রথম পাতা » জয়পুরহাট » প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেলেন পাঁচবিবির জনগণ
বুধবার ● ২২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেলেন পাঁচবিবির জনগণ

--- জয়পুরহাট প্রতিনিধি :: প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেলেন পাঁচবিবি উপজেলা পরিষদের জনগণ । জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট যুদ্ধে পাঁচ জন পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে নির্দলীয় প্রার্থী হিসেবে সাবেকুন নাহার শিখা নির্বাচিত হয়েছেন। জয়পুরহাট জেলায় তিনিই প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন। সাবেকুন নাহার শিখা যা ভোট পেয়েছেন পাঁচ পুরুষ প্রার্থী মিলে তার চেয়ে কম ভোট পেয়েছেন। নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ভোট পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট। পাঁচ পুরুষ প্রার্থী সকলে মিলে ভোট পেয়েছেন ৩৮ হাজার ২ শত ৯৯ ভোট। তার এই বিজয় কে স্বাগত জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার ভোর রাতে জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২ হাজার ২৫ জন ও নারী ভোটার ১ লক্ষ ২ হাজার ৬১৮ জন। চেয়ারম্যান প্রার্থী ছিল ৬ জন। ভোটের শতকরা হার ৩৯.৪৭ শতাংশ। সর্বমোট ভোটের সংখ্যা ৮০ হাজার ৮ শত ১৪ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৭৬ হাজার ৬০৮ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ২ শত ৬জন।

সাবেকুন নাহার শিখা ঘোড়া মার্কা প্রতীকে ৩৮ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮০০ ভোট। তৃতীয় হয়েছেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক আনারস মার্কা প্রতীক নিয়ে ১১ হাজার ৭ শত ৪৭ ভোট পেয়েছেন।চতুর্থ হয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাহিদুল আলম বেনু কৈ মাছ মার্কা প্রতীক নিয়ে ৯ হাজার ১ শত ৭০ ভোট পেয়েছেন। পঞ্চম হয়েছেন কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মণ্ডল দোয়াত-কলম মার্কা প্রতীক নিয়ে ৪ হাজার ৬ ভোট পেয়েছেন। ৬ষ্ঠ হয়েছেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ জাফর চৌধুরী টেলিফোন মার্কা প্রতীক নিয়ে ১ হাজার ৫ শত ৭৬ ভোট পেয়েছেন।

নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাব।পাঁচবিবি উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই।





আর্কাইভ