শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » করেরহাট মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » করেরহাট মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ
বুধবার ● ২২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করেরহাট মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসায় নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মীর শূন্য পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ স্থগিত চেয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এক ভুক্তভোগী প্রার্থী।

রবিবার (১৯ এপ্রিল) এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগকারী ওই পদের প্রার্থী ও উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলি নগর এলাকার ছলিম উল্যাহ’র পুত্র মো. ফারুক হোসেন।

লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, মিরসরাই উপজেলার করেরহাট গনিয়াতুল
উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসায় নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মীর শূন্য পদে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: তারিখে নিরাপত্তা কর্মীর পদে আবেদন করি এবং সেই প্রেক্ষিতে সূত্র-১ অনুসারে মাদ্রাসার ফরম্যাটে গত ১২/০৫/২০২৪ খ্রি: তারিখে মাদ্রাসা
কমিটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চিঠি ইস্যু করে। তারই প্রেক্ষিতে গত শনিবার (১৮মে তারিখে) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করি, তবে নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল করার পরও সুনির্দিষ্ট কোন কারণ ছাড়া আমার নিয়োগ আবেদন বাতিল হয়ে যায় এবং সেই স্থানে তড়িঘড়ি করে অন্যজনকে নিয়োগের ঘোষনা দেওয়া হয়। এমতাবস্থায় নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া স্থগিত করে লিখিত পরীক্ষার ফলাফল ও সার্বিক বিষয়ে যাচাই করে তদন্ত পূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী ফারুক হোসেন জানান, একই পদে আমরা ৫জনে পরিক্ষা দিয়েছি। আমি ২০ মার্কের পুরো উত্তর দিয়েছি, যাকে নিয়োগ দেয়া হয়েছে তিনি ঠিক মত লিখতেও জানে না। আমাদের রেজাল্ট বের হওয়ার আগেই মাদ্রাসা’র অধ্যক্ষ রেজাউল করিমকে তড়িঘড়ি করে নিয়োগ ঘোষণা করেন এবং কার্যক্রম শেষ করেন ফলে আমি ছাড়াও বাকি প্রার্থীদের মধ্যে নিয়োগ নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাই আমি চাই পরিক্ষার খাতা আবার চেক করা হোক যাতে উপযুক্ত ও যোগ্য ব্যক্তি চাকরি’টা পায়।

এবিষয়ে নিয়োগ কমিটির সদস্য ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট অনিয়ম হয়েছে। নিয়োগে আমি বাঁধাও দিয়েছি। যাকে নিয়োগ দেয়া হয়েছে তার বাড়ি এক জায়গায় পড়ালেখা আরেক জায়গায়, তার সার্টিফিকেটও জাল। খাতা মিলিয়ে দেখলে অন্যদের তুলনায় সে দশও পায়না।

মাদরাসা’র অধ্যক্ষ শাহজাহান বলেন, খাতায় যে নাম্বার বেশি পেয়েছে তাকে নিয়োগ দেয়া হয়েছে। খাতায় নাম্বার আছে চাইলে চেক করতে পারেন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়টি তিনি অস্বীকার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান জানান, নিরাপত্তা কর্মী নিয়োগের বিষয়টি নিয়ে মো. ফারুক হোসেন নামের একজন অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আমরা ক্ষতিয়ে দেখবো। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)