শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
রবিবার ● ২৬ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়সমূহ থেকে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে সাইন্স পয়েন্ট। শনিবার ২৫ মে বিকেলে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠান মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান খানের সঞ্চালনায় এবং সাইন্স পয়েন্টের পরিচালক আসিফুল ইসলাম সৈকত ও সাহাদাত শাকিলের সার্বিক তত্বাবধানে অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউসামের সাধারণ সম্পাদক শরীফুল হাসান তুহিন, মিরসরাই স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোস্তাঈন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ সাকিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ লিপু, বর্তমান শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াস, আবু নাসিম প্রমুখ। এসময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এরপর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এমন আয়োজনে খুশি সংবর্ধিত শিক্ষার্থীরা। পরে কেক কেটে সাইন্স পয়েন্টের নতুন শাখা হিসাবে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ভার্সিটি পয়েন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।
সাইন্স পয়েন্টের পরিচালক আসিফুল ইসলাম সৈকত জানান, ২০২০ সাল থেকে সাইন্স পয়েন্টের যাত্রা শুরু হয়। এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীদের পরিপূর্ণ বেসিক গঠনে এবং মিরসরাইয়ের শিক্ষার্থীদের একটি ভালো মানের শিক্ষা সেবা দিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী দ্বারা পরিচালিত কোচিং সেন্টারের কার্যক্রম চালিয়ে আসছি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাইন্স পয়েন্টের সহযোগী প্রতিষ্ঠান ভার্সিটি পয়েন্ট চালু করেছি। এ, বি, সি ও ডি ইউনিট নিয়ে যাত্রা ভার্সিটি পয়েন্টের এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখার শিক্ষার্থীদের পরিপূর্ণ ভার্সিটি প্রস্তুতি গড়ে দিতে এটির পথচলা। বাংলাদেশের সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে পাঠদানসহ থাকছে নিয়মিত ক্লাস টেস্ট এবং বিষয়ভিত্তিক শিট প্রদান। আগামী ১ জুন থেকে এইচএসসি-২০২৬ ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)