শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ মে ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » নবনির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে রশিদকে মারধরের অভিযোগ
প্রথম পাতা » দিনাজপুর » নবনির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে রশিদকে মারধরের অভিযোগ
সোমবার ● ২৭ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবনির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে রশিদকে মারধরের অভিযোগ

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে নব-নির্বাচিত মহিলা ভাইস নার্গিস আক্তারের বিরুদ্ধে সুদের টাকা নিয়ে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের লেবার সর্দার মামুনুর রশিদ (৪৮) কে সিনেমা স্টাইলে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার ২৫ মে সকাল সাড়ে ১১টায় উপজেলার চাটশাল নামক গ্রামে রাস্তায় মাটিকাটা চলাকালীন সময়ে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
স্থানীয় ও কর্মসৃজন প্রকল্পের শ্রমিকেরা জানান, রাস্তায় মাটিকাটা চলাকালে মহিলা ভাইস-চেয়ারম্যানের ছেলে সহ অপরিচিত ৭/৮ জনের একটি দল ৪টি মোটরসাইকেল নিয়ে প্রকল্পের সর্দার মামুনুর রশিদকে তুলে নিয়ে যায়। এ সময় আমরা বাধা দিলে তারা জানায়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের নির্দেশে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণ পর ফেরত পাঠানো হবে।

ভুক্তভোগী মামুনুর রশিদ জানান, গত ১ বছর পূর্বে লিটন, মনোয়ার, গোলবাহার, মাহাতাব ও আমি সহ বাঁশমুড়ি গ্রামের ১১ জন মিলে সপ্তাহে প্রতি হাজারে ১০০ টাকা সুদে সর্বমোট ৫৮ হাজার টাকা নিয়েছিলাম। এরপর ১ বছরের মধ্যে সুদে-আসলে ৭৫ হাজার টাকা ফেরত দিলেও তিনি আরও অতিরিক্ত টাকা দাবি করে আমাকে ৭/৮ জন মিলে একটি বাগানে তুলে নিয়ে গিয়ে চর, থাপ্পড়, কিল-ঘুষি, লাথিসহ আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এছাড়াও সুদের টাকা লেনদেনের কোন ধরনের চুক্তিপত্র না থাকায় মহিলা ভাইস চেয়ারম্যানের ভাই আজিজুল ইসলাম ৩ টি সাদা ষ্ট্যাম্পে জোর পূর্বক সাক্ষর করে নেয়। এরপর মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার আমার গালে চর মারতে মারতে বলে আজকে তোকে শেষ করে ফেলবো। উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ঠকানোর জন্য অনেক চক্রান্ত করেছিস। তোর কোন নেতা আছে এখান থেকে নিয়ে যায় আমিও দেখতে চাই। তারপর আমাকে ছেড়ে দিলে আমাদের ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের নিকটে গেলে তিনি লোকজনকে সাথে পাঠিয়ে হাসপাতালে ভর্তি করে দেন।
এ ব্যাপারে নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মামুনুর রশিদ নামের ব্যক্তিকে মারধরের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। গত প্রায় দুই বছর পূর্বে তিনি আমার নিকট থেকে এক লক্ষ টাকা নিয়েছেন তার সুদ আসল এক টাকাও পরিশোধ করেননি। আমার ম্যানেজার টাকা চাইতে গেলে টাকা না দিয়ে তিনি আমার কাছে এসেছিলেন। সেখানে অরুপ নামের এক পুলিশ কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে তিনি আগামী এক মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা বলে চলে যান। এরপর বিকেলে নির্বাচনী পূর্ব শত্রুতার জের ধরে কবিরুল চেয়ারম্যানের ছেলে আরিফ তাকে হাসপাতালে ভর্র্তি করে। তিনি আরও জানান, এ বিষয়ে ইউএনও, ওসি, তদন্ত ওসি, সহ আরও অনেকে এসেছিলেন এবং বিষয়টি সবাই জানেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে আমরা অবগত আছি। ২নং পালশা ইউপি চেয়ারম্যানকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ নিয়ে ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের সাথে কথা হলে তিনি জানান, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এই বিষয়ে দায়িত্ব নিয়েছেন। দেখা যাক কি হয়।
এ বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাস্থলে আমরা কেউ যাইনি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





দিনাজপুর এর আরও খবর

৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)