বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে সেনাবাহিনী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা
কাউখালীতে সেনাবাহিনী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা
মোঃ ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: পার্বত্য অঞ্চলজুড়ে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরণের সমাজ উন্নয়নমূলক কাজে নিরলস কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ ইষ্ট বেঙ্গল রাঙামাটি সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে করে আসছে।
এরই অংশ হিসেবে ২৯ মে বুধবার সকাল নয়টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত চলা রাঙামাটি সদর জোনের আওতাধীন কাউখালী আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার কলমপতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট ডলু এলাকায় দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ৩৫২ জনকে বিনামূল্যে চিকৎসা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়।
কাউখালী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফুয়াদ আল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন রাঙামাটি সিএমএইচ এর মেডিকেল অফিসার মেজর গোলাম সরোয়ার শুভ (এমওআইসি)। এতে ১৩১ জন দুঃস্থ পাহাড়ী ও ২২০ জন বাঙ্গালী পরিবার বিনা মূল্যে চিকিৎসা ওষধ সহায়তা পান।
কাউখালী ক্যাম্পের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার অসহায় মানুষ। এমন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ।
বাংলাদেশ সেনাবাহিনী সদর জোন ভবিষ্যতেও সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরণের সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার