শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি মেয়র মান্নান কাশিমপুর কারাগারে
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি মেয়র মান্নান কাশিমপুর কারাগারে
রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি মেয়র মান্নান কাশিমপুর কারাগারে

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৫৫মিঃ) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত ১৫ এপ্রিল শুক্রবার রাতে বাসে অগি্নসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আদালতের নির্দেশে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ পাঠানো হয়েছে৷ একইসঙ্গে একই মামলায় গ্রেফতার আরও ৯ জনকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে৷

১৬ এপ্রিল শনিবার বিকেলে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোঃ ইকবাল মাসুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন৷

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের একটি পিকআপভ্যানে করে মেয়র এম এ মান্নান ওই কারাগারে পৌঁছেন৷

গাজীপুরের আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বাস পোড়ানোর ঘটনা ঘটে৷ এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই মো. আহাদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এম এ মান্নানসহ ৪০ জনের নামে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন৷ এদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপিপন্থী ১১ জন কাউন্সিলর রয়েছেন৷ মামলায় মেয়র মান্নানকে এক নম্বর আসামি করা হয়েছে৷

এ মামলায় শুক্রবার রাতেই এম এ মান্নানসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার অন্যরা হলেন অধ্যাপক এম এ মান্নানের ভাই বিএনপি নেতা আব্দুল কাদির, কাউলতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক ডিলার, রফিজ উদ্দিন, বিএনপি সমর্থক শাহিন আলম, হাবিবুল্লাহ, এস এম ওয়াসিম, সব্দুল আলী, মো. আলম ও গাড়িচালক মো. মিজানুর রহমান মিজান৷

শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ এম এ মান্নানসহ ১০ জনকে জয়দেবপুর থানায় আনা হয়৷ শনিবার বিকাল ৪টার দিকে তাকে গাজীপুর আদালতে হাজির করা হয়৷

অধ্যাপক এমএ মান্নানের আইনজীবী মোঃ মনির হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, আদালতে আসামিদের জামিন প্রার্থনা করলে শুনানী শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক মোঃ ইকবাল মাসুদ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন৷ এর মধ্যে অধ্যাপক এমএ মান্নানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং কারা বিধি মোতাবেক ডিভিশন ও চিকিত্‍সা ব্যবস্থা নেয়ার আদেশ দেন৷ বাকীদের গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

বাদী মামলায় উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গাজীপুর সিটির মেয়র অধ্যাপক এমএ মান্নান শুক্রবার তার নিজ বাসভবন সালনায় ১০০-১৫০ নেতাকর্মী বর্তমান রাজনৈতিক প্রেক্ষপটকে আরো অস্থিতিশীল করার জন্য গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্নস্থানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে একত্রিত হয়েছে৷ পরে সংবাদের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনহত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ চান্দনা চৌরাস্তায় গিয়ে দেখেন বিএনপির দুষ্কৃতিকারী নেতাকর্মীরা ইতোমধ্যে শুক্রবার রাত আটটা ২০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা স্কুলের সামনে কেপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগি্নসংযোগ করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুর শুরু করলে ডিবি পুলিশের সহযোগিতায় ৯জনকে আটক করে৷ পরে ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানের নির্দেশে তারা বাসে অগি্নসংযোগ করেছে এবং অধ্যাপক এমএ মান্নান কালিয়াকৈরের উদ্দেশ্যে চলে যায়৷ পরে ডিবি পুলিশের সহযোগিতায় ধাওয়া করে কালিয়াকৈর উপজেলার মৌচাক ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়৷ রাত ১১টার দিকে পুলিশ অধ্যাপক এমএ মান্নানসহ ১০জনকে জয়দেবপুর থানায় আনা হয়৷ শনিবার বিকাল ৪টার দিকে তাকে গাজীপুর আদালতে হাজির করা হয়৷

আইনজীবী মোঃ মনির হোসেন ছাড়াও আসামী পক্ষে গাজীপুর বারের সভাপতি এডভোকেট সহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পদাক মোঃ সিদ্দিকুর রহমানসহ অর্ধশতাধিক আইজীবী অংশ নেন৷ এদিকে মেয়র মান্নানের মুক্তির দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি, মীরেরবাজার, শিববাড়ি, কোনাবাড়ি প্রভৃতি এলাকায় ছাত্রদলের নেতাকর্মী মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে৷

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা প্রথমে মেয়র মান্নানকে নাশকতার দুইটি পেন্ডিং মামলায় গ্রেফতার করা হয়েছে বললেও পরে শুক্রবার রাতে তাকে চান্দনা-চৌরাস্তার বাস পোড়ানোর একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান৷

উলেস্নখ্য, যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার জয়দেবপুর থানার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রম্নয়ারি বুধবার সন্ধ্যায় মেয়র এম এ মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হলে ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেন৷ গ্রেফতারের পর থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ৷

এদিকে গত ২ মার্চ অধ্যাপক মান্নান জামিনে মুক্তি পান৷ অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ গত ১১ এপ্রিল সোমবার ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট৷ পরে গত ১৩ এপ্রিল বুধবার রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ