শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে হান্নান শাহ্’র মতবিনিময়
প্রথম পাতা » গাজিপুর » কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে হান্নান শাহ্’র মতবিনিময়
রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে হান্নান শাহ্’র মতবিনিময়

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০৪মিঃ) ২৩ এপ্রিল আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার তাগিদে ১৬ এপ্রিল শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে দলের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ পিএসসি ৷

কাপাসিয়া উপজেলা বিএনপির আয়োজনে সাফাইশ্রীস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাষ্টার, করিম বেপারী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন বেপারী, নাজমুল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা কাজী আফতাব উদ্দিন, এডভোকেট এমদাদুল হক লাল, মাসুদ আহমেদ, আনোয়ার হোসেন বেপারী, সেলিম হোসেন আরজু, এডভোকেট আজিজুল হক বাবুল, এডভোকেট ইকবাল হোসেন, ছাত্রদল নেতা ইমরান হোসেন শিশির প্রমুখ৷

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম. হান্নান শাহ উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীরা সরকারী দলের প্রার্থী ও নেতাদের বিরুদ্ধে হুমকী, নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও আচরণবিধি লংঘনের অভিযোগ করেছেন৷

তিনি জানান, উপজেলার সনমানিয়া ইউনিয়নে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্ত্রাসী বাহিনী নিয়ে পুরো ইউনিয়ন চষে বেড়ান এবং বিএনপি কর্মী সমর্থকদের প্রচারণায় বাধা, পোষ্টার ছিঁড়ে ফেলা, হাত-পা ভেঙ্গে ফেলার হুমকী প্রদান করেন৷ ঘাগুটিয়া ও চাঁদপুর ইউনিয়নে মোটর সাইকেল মহড়া ও মাইক ব্যবহার করে সভা করায় আচরণবিধি ভঙ্গ হচ্ছে বলে জানান৷ এ মুহূর্তে উপজেলার ১১৭ টি কেন্দ্রের মাঝে ৩৫টি কেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ন রয়েছে৷ তিনি জনগনের ভোটের সত্যিকার প্রতিফলনের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন৷

তিনি আরো বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রশাসন প্রশ্রয় না দিলে কেউ ঝামেলা করতে পারবেনা৷ কেউ যাতে পেশীশক্তি ব্যবহার করতে না পারে এবং নির্বাচন গুলো যাতে সঠিক ও অংশ গ্রহন মূলক নির্বাচন হয় তার আহবান জানান৷ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, তা কাপাসিয়াতেও হবার আশংকা প্রকাশ করেন৷ যদি সরকার ও নির্বাচন কমিশন ২৩ তারিখের নির্বাচন পরিচালনায় ব্যর্থ হয় তবে তার দায়ভার তাদেরই বহন করতে হবে৷ দেশের অনেক জায়গায় ভোটারদের অনীহা বা নিরোত্‍সাহিত করতে সরকার ভোটার বিহীন নির্বাচন করতে চায়৷ তাই আমরা এ কালচার থেকে বের হয়ে জাতীয় ও সকল পর্যায়ের নির্বাচনে ভোটারদের অংশগ্রহন নিশ্চিত করতে চাই৷ তিনি নির্বাচনের দিন সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ করার আহবান জানান৷ কারন সাংবাদিকের ক্যামেরার ফ্লাশ দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷

তিনি গাজীপুরের সর্বাধিক ভোটে নির্বাচিত মেয়র এম এ মান্নাকে রাজনৈতিক প্রতিহিংসা বশত বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও গ্রেফতারের নিন্দা এবং অভিলম্বে তার মুক্তির দাবী জানান৷ তিনি দীর্ঘদিন কারাবন্দি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের নিঃশর্ত মুক্তির দাবী করেন৷





আর্কাইভ