বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » পৌর কাউন্সিলরের ছেলে ১৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার
পৌর কাউন্সিলরের ছেলে ১৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ছেলে খালেদ বিন পরাগ ওরফে পরাগ আলম (২৫) কে বিদেশী মদসহ আটক করছে পুলিশ। সোমবার রাতে অভিযানকালে তার কাছ থেকে ৩৭৫ মিলিলিটারের ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, উপজেলার পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সামনে বিদেশী মদ ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান চালিয়ে মোঃ খালেদ বিন পরাগ ওরফে পরাগ আলম (২৫)কে ১৮ বোতল বিদেশী মদসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী পরাগ আলম পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ছেলে।
সে দীর্ঘদিন যাবত ঈশ্বরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিদেশী মদ ক্রয় বিক্রয় করে আসছিল। উদ্ধার কৃত ১৮ বোতল বিদেশেী মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা হবে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।





ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়