শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শালিস বৈঠকে হামলায় আহত-৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শালিস বৈঠকে হামলায় আহত-৮
রবিবার ● ২৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে শালিস বৈঠকে হামলায় আহত-৮

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জায়গা জমির বিরোধ মিমাংসার সালিস বৈঠকে একপক্ষের ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় টুলস এন্ড মেশিনারী ব্যবসায়ী, ইউপি সদস্য, ভূমি সার্ভেয়ার, সমাজপতি, স্কুল ছাত্র-ছাত্রীসহ ৮ জন আহত হয়েছেন অপরপক্ষের। গত (২২ জুন-২০২৪) শনিবার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচুখাইন মধ্যম পাড়া এলাকায়। হামলাকারীরা কিরিচ, গাছের গুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। এছাড়া মরিচের গুড়া ছিটিয়েও লোকজনকে সরিয়ে দেয়া হয়।
স্থানীয়রা হামলাকারীরা যাওয়ার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তাঁরা জনায়, ঘটনার পর থেকে আসামীরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আসামীদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। পুরুষ শূণ্য।
ঘটনায় আহতরা হলেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ ইসলাম (৫০), টুলস এন্ড মেশিনারী ব্যবসায়ী মুহাম্মদ আজম হোসেন (৪৮), তাঁর ভাই আনোয়ার হোসেন (৪৪) তাঁর মেয়ে দশম শ্রেণীর ছাত্রী আইনুন নাহার (১৬), ছেলে নবৃ শ্রেণীর ছাত্র শাহরিয়ার হোসেন (১৫) আয়মান হোসেন (১৪), স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খায়েজ আহমদ (৫৫), সার্ভেয়ার জাহাঙ্গীর আলম (৪৫)। মামলার এজহার সূত্রে জানাগেছে, ওই গ্রামের মুহাম্মদ আজম হোসেনের সঙ্গে পার্শ্ববর্তি বাসিন্দা মুহাম্মদ নুরুদ্দিনের এক গণ্ডা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
এ নিয়ে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে একটি শালিস বৈঠক ডাকা হয় গতকাল শনিবার সকালে। এরমধ্যে বৈঠক চলাকালে হঠাৎ মুহাম্মদ নুরুদ্দিন (৩৪) ও আকতার হোসেনের (৪০) নেতৃত্বে ৭ থেকে ৮ জন হামলা চালায় আজম হোসেনসহ অন্য শালিসকারক ও নারী শিশুদের উপর।
আহত আজম হোসেন বলেন, তাঁকে কিরিচ ও গাছের গুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে দুভাগ হয়। তাঁর মাথায় অন্তত ২০ টি সেলাই হয়েছে। তাঁর ভাইকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করেন হামলাকারীরা। পরিবারের নারী শিশুদেরও আহত করে আসামীরা। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ ইসলাম বলেন, মনে হয়েছে এটি পরিকল্পিত হামলা। আমরা বিরোধ মেঠাতে গিয়ে নিজেরায় হামলার শিকার হলাম।
এবিষয়ে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) টুটন মজুমদার শনিবার সন্ধ্যায় ঘটনার পর আসামীদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। পালাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারের পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)