শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী হাসান গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী হাসান গ্রেফতার
রবিবার ● ৭ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী হাসান গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত ছবি : সংবাদ সংক্রান্ত চাঁদপুর প্রতিনিধি :: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী রাফিউ হাসান হামজাকে আটক করেছে পুলিশ। ৫ ই জুলাই বিকেলে কচুয়া পৌরসভাধীন সিএনজি স্টেশন থেকে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) জনি দে ও সঙ্গীয় ফোর্স তাকে আটক করেছে। ৬ জুলাই শনিবার পুলিশ রাফিউ হাসান হামজাকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে প্রচার ভয়ভীতি প্রদর্শন ও মোটা অংকের চাঁদা দাবী করায় কথিত সংবাদকর্মী রাফিউ হাসান হামজার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি আইনে মামলা করা হয়েছে। গত ১২ ই মে’২০২৪ ইং এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সেতরা খাঁন বাড়ীর শাহজাহান খানের কন্যা বিগত ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন’২০২৪ -এ ফুটবল প্রতিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হনুফা আক্তার মৌসুমী (২৮)। মামলায় অভিযুক্তরা হলেন শাহরাস্তি পৌরসভাধীন নিজমেহার গ্রামের হুমায়ুন কবিরের পুত্র রাফিউ হাসান হামজা (৩৫), ও কুমিল্লা জেলার লালমাই উপজেলার জগৎপুর গ্রামের আমিনুল হকের পুত্র মো : ইজাজুল হক (৩২) সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি। মামলার অভিযোগে প্রকাশ অভিযুক্ত ইজাজুল হক ও রাফিউ হাসান হামজা’র যোগসাজশে ভিকটিম হনুফা আক্তার মৌসুমীর ছবি দিয়ে কাটপিস অশ্লীল ছবি ও পর্নোভিডিও তৈরি করে অভিযুক্তরা। অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫টি ফেক আইডি খুলে তা প্রচার করে আসছিল। অভিযুক্ত আসামীরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হনুফা আক্তার মৌসুমীর ছবি ও ফুটবল প্রতিক সম্বলিত পোস্টারের সাথে কাটপিস অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে তা প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে। এসময় অভিযুক্তরা ভিকটিম হনুফা আক্তার মৌসুমীর ম্যাসেঞ্জার, ইমো, হোয়াটঅ্যাপস, ছবি এবং অশ্লীল ভিডিও গুলি পাঠিয়ে ভয়ভীতি ও হুমকি-ধমকী প্রদর্শন করে। ভিকটিম অভিযুক্তদের অনুনয়-বিনয় করে ফেসবুক থেকে কাটপিস অশ্লীল ছবি ও ভিডিও গুলো সরানোর জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। অভিযুক্তরা ফেসবুক থেকে ছবি ও ভিডিও গুলো সরানোর জন্য ভিকটিম হনুফা আক্তার মৌসুমীর কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। ভিকটিম হনুফা আক্তার মৌসুমী নিজের আত্মসন্মান, সামাজিক ও রাজনৈতিক অবস্থানের কথা চিন্তা করে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার ধারা নং ৮(১),৮(২)৮(৩)৮(৫), (ক) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২, তৎসহ ৩৮৫,দি প্যানেল কোড ১৮৬০, পর্নোগ্রাফি প্রস্তুত করে ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও সরবরাহ করত: মানসিকভাবে নির্যাতন ও মর্যাদাহানি ঘটাইবার এবং চাঁদাদাবী করার অপরাধে এ মামলা দায়ের করা হয়। যার মামলা নং ০৮,তাং ১২/৫/২০২৪ ইং।
উল্লেখ্য, সংবাদকর্মীর ভুয়া পরিচয় দিয়ে রাফিউ হাসান হামজা শাহরাস্তি এলাকা সহ দেশের অন্য অনেক এলাকার প্রবাসীর স্ত্রীদের সাথে কাটপিস অশ্লীল ছবি ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা চাঁদা আত্মসাৎ, মানবিক সংগঠনের মুখোশের আড়ালে দরিদ্র অসহায় মানুষের জন্য লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সকল অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও থানায় মামলা রয়েছে । এলাকার সচেতন মহল মনে করেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় রক্ষার স্বার্থে এধরনের অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িত অপরাধের হাত থেকে সমাজ রক্ষা পাবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)