বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বিভিন্ন এলাকা পরিদর্শন
ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বিভিন্ন এলাকা পরিদর্শন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘোড়াঘাট থানা ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।
বুধবার ৭ আগস্ট বেলা ১১ টার দিকে রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হানের নেতৃত্বে ১ প্লাটুন সেনা সদস্য উপজেলা পরিষদে আসে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ও সেনা সদস্যরা ঘোড়াঘাট থানায় উপস্থিত হয়ে থানার ওসি আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য পুলিশ সদস্যদের সাথে আলোচনা করেন। আলোচনা শেষে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী সদস্যরা উপজেলার ঘোড়াঘাট, রানীগঞ্জ, হরিপাড়া, ডুগডুগিহাট ও ওসমানপুর বাজার সহ বিভিন্ন মন্দির, গির্জা ও ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।
এ সময় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন