বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » র্যাবের গাড়ি থেকে পালানোর সময় গাড়ীচাপায় যুবকের মৃত্যু
র্যাবের গাড়ি থেকে পালানোর সময় গাড়ীচাপায় যুবকের মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুরে র্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালানোর সময় চলন্ত গাড়িচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে৷
২০ এপ্রিল বুধবার ভোরে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত রাসেল শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকার মোহাম্মদ আলীর ছেলে৷
র্যাব-১ এর উপসহকারী পরিচালক (ডিএডি) অপূর্ব কুমার চক্রবর্তী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, জেলার শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে গত ফেব্রুয়ারিতে এক নারী নিখোঁজ হন৷ নিখোঁজ ওই নারীর বোন শ্রীপুর থানায় জিডি ও র্যাব-১-এ অভিযোগ করেন৷ ওই অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার বিকালে রাসেল নামে এক যুবককে আটক করে৷ র্যাবের জিজ্ঞাসাবাদে রাসেল ও তার কয়েকজন বন্ধু মিলে ওই নারীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন৷ রাসেলের দেয়া তথ্য অনুযাযী বুধবার ভোরে তাকে নিয়ে অপর সহযোগীদের আটক এবং ওই নারীর লাশ উদ্ধারে অভিযানে যায়৷ পথিমধ্যে শ্রীপুরের আনসার রোড এলাকায় র্যাবের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়৷
এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়৷ পরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়৷
শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, রাসেল শ্রীপুর থানার নারী অপহরণ ও হত্যা মামলায় অভিযুক্ত আসামী ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা