শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের বন্যা দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের বন্যা দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ের বন্যা দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে বন্যা দুর্গত ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে করেরহাট ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের মিয়া সওদাগর বাড়ি সংলগ্ন স্থানে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ও ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য মিজানুর রহমানের আর্থিক সহায়তায় বন্যাদুর্গত ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি নেতা জহির উদ্দিনের উপস্থাপনায় এবং আবুল হোসেন মিয়া সওদাগরের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম নুরু, করেরহাট ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেন, আনোয়ার হোসেন, আবু ছালেক বাদশা, করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা, সদস্য সুমন, জাফর, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, যুবদল নেতা মোমিন, করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সদস্য হকসাব, ৫নং ওয়ার্ড যুবদলের সেলিম, এনামুল হক, সাইফুল ইসলাম পারভেজ, নুর উদ্দিন, নাছির, ইউনিয়ন ছাত্রদল নেতা নুর হোসেন, বারইয়াহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল প্রমুখ।

করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর বলেন, সীমিত পরিসরে শতাধিক পরিবারের মাঝে এই ক্ষুদ্র প্রচেষ্টা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে দুঃস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।





আর্কাইভ