শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাউজানের রাস্তা-ঘাটসহ ফসলি জমি
প্রথম পাতা » চট্টগ্রাম » অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাউজানের রাস্তা-ঘাটসহ ফসলি জমি
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাউজানের রাস্তা-ঘাটসহ ফসলি জমি

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: টানা বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে রাউজানের সর্তা, ডাবুয়া খালের পাড় ভেঙ্গে লোকালয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে ডুবে আছে উপজেলার হালদা পাড়ে বসবাসকারী অসংখ্য গ্রামের মানুষ।
এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। স্থানীয়রা জানিয়েছে টানা বৃষ্টি, জোয়ার আর পাহাড় থেকে নেমে আসা স্রোতে উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষ এখন পানি বন্দি অবস্থায়। হাঁটুথেকে কোমর পানিতে ডুবেছে প্রায় হাট-বাজর অভ্যন্তরীণ সব সড়ক পথ। অনেকের বাসা বাড়িতে পানি প্রবেশ করায় রান্না করা নিয়ে বিপাকে পড়েছে। সেই সাথে পানিতে ভেসে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য চাষীরা। এছাড়াও বিভিন্ন ফসিল জমি পানির নিছে তলিয়ে গিয়েছে।
গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় সাধারণ যানবাহন ও মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েছে। জানা যায়, নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন, পলোয়ানপাড়া, ঝিকুটি পাড়া, চৌধুরী ঘাটকুল, মোকামিপাড়ার বহু রাস্তাঘাট জোয়ারের পানির স্রোতে ধসে গেছে।
একই অবস্থা পরিনত হয়েছে পশ্চিম গুজরার মগদাই, ডোমখালী, আজিমেরঘাট, কাগতিয়া ও কছিমনগর, বিনাজুরী ইউনিয়ন ও রাউজান ইউনিয়নের বিভিন্নগ্রাম।
উপজেলার উত্তরারাংশের হলদিয়া, ডাবুয়া, চিকদাইর, নোয়াজিশপুর, গহিরা ইউনিয়ন ও পৌর এলাকার বহু গ্রাম পানিতে ডুবে গেছে। স্থানীয়রা জানিয়েছে সর্তা ও ডাবুয়া খালের পাহাড়ী পানি বাঁধ ভেঙ্গে তীব্র স্রোতে রাস্তাঘাট ধসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা বলেন, তিনি দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। দুর্গত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে জানান।





আর্কাইভ