শুক্রবার ● ৩০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
পানছড়িতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
মো. হেলাল উদ্দিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ৩০ আগস্ট সকাল ১১টার সময় উপজেলার মায়াকানন রেস্টুরেন্টে উপস্থিত সকল সাংবাদিকদের সাথে আলোচনা ও সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটি দল-মত নির্বিশেষে সাধারণ জনগনের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাবে বলে অঙ্গীকারবদ্ধ বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পানছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মাহিমকে সভাপতি, সাধারন সম্পাদক হিসেবে সৈয়দ এম এ বাশার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইসমাইলকে মনোনীত করে মোট ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন -সহসভাপতি এস চাঙমা সত্যজিৎ,যুগ্ন-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ইলিয়াছ, অর্থ সম্পাদক রায়হান আহমেদ, দফতর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মহিন, নির্বাহী সদস্য হিসাবে নতুন ধন চাকমা, শাহজাহান কবির সাজু, রাশেদুজ্জামান অলি, সাধারণ সদস্য মিঠুন সাহা, মো. হেলাল উদ্দিন, কাজী ইসমাইল বিন ইউসুফ ও মো. চাঁন মিয়া।





খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা