শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ডামি নির্বাচনের হোতা নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ করতে হবে : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ডামি নির্বাচনের হোতা নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ করতে হবে : সাইফুল হক
শুক্রবার ● ৩০ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডামি নির্বাচনের হোতা নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ করতে হবে : সাইফুল হক

--- আজ বিকালে মুন্সিগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ডামি নির্বাচনের হোতা গোটা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন এবং বলেছেন নির্বাচন কমিশনের উচিৎ হবে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেওয়া। এখনও তারা পদত্যাগ না করায় তিনি বিস্ময় প্রকাশ করেন এবং বলেন মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিনত করার ব্যাপারে এই নির্বাচন কমিশনেরও দায়দায়িত্ব রয়েছে।তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি অগ্রাধিকারের ভিত্তিতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন করে জননিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান। তিনি বলেন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীকে রাজনৈতিক বিরোধীদের দমনে নিপীড়নের উদ্দেশ্যে ব্যবহার করা যাবেনা। তিনি বলেন যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানসহ অন্তর্বর্তী সরকারের কাজের রোড়ম্যাপ দেশবাসীর কাছে হাজির করারও দাবি জানিয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারকে
বিতর্কিত করার যে কোন তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।
মুন্সিগঞ্জ শহরের শহীদ চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুন্সিগঞ্জ জেলা কমিটির সম্পাদক শেখ মোহাম্মদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ,মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান, নাগরিক ঐক্যের নেতা আবু তালেব দেওয়ান,বিপ্লবী ছাত্র সংহতির নেতা শেখ মোহাম্মদ সৌরভ প্রমুখ।
সভার শুরুতে মুন্সিগঞ্জের তিন শহীদসহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ঢাকা বিভাগ এর আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)