মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » সাফ অধিনায়ক আসিফকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা
সাফ অধিনায়ক আসিফকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান ফুটবল দল অনুর্ধ্ব-২০ এর অধিনায়ক আশরাফুল হক আসিফের নেতৃত্বে সাফ গেমস/২০২৪ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব এর পক্ষ থেকে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার দেয়া হয়।
এসময় আসিফকে অর্থ সম্মানী, ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংবাদিক বৃন্দ।
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, সাংবাদিক রুহুল আমিন রিপন।
সংবর্ধনা অনুষ্ঠানে অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, আমার আজকের এই সফলতার পিছনে আমার পরিবারের অবদান রয়েছে। আমি দেশের জন্য সাফল্য বয়ে আনতে পেরে গর্ববোধ করছি। কিছুদিনের মাঝে ভিয়েতনাম খেলতে যাবো। আমি যেন বিজয়ের ধারা অব্যহত রাখতে পারি সে জন্য সকলেই দোয়া করবেন।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল