শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সংকেত সংস্থার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সংকেত সংস্থার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সংকেত সংস্থার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সংকেত সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত, সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে উপহার স্বরূপ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলার আবুরহাট বাজারস্থ সংস্থার কার্যালয়ে এ-সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কাটাছরা ইউনিয়নের বাসিন্দা উদ্যমী তরুণ ওমর শরীফের পৃষ্ঠপোষকতায় সংকেত সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ লাল ভৌমিকের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীউল কবির ইকবাল, উপদেষ্টা কমিটির সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, আইটি প্রকৌশলী ফারিয়াল কবির, সংকেত সংস্থার অপারাপর সম্পাদক আব্দুল মান্নান, শেখ ফরিদ মানিক, মফিজ উদ্দিন, পারভীন আক্তার, রেহানা বেগম, ছায়রা বেগম, সংস্থার ক্রীড়া সম্পাদক এনায়েত উল্যা ছাড়াও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল হোসেন।

আবুরহাট আঞ্চলিক এলাকার নিকটবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ টি ইউনিয়ন যথাক্রমে কাটাছরা, ইছাখালী ও ওচমানপুর ইউনিয়নের তেমুহানী, মুরাদপুর, গোঁয়াতলী, ইদিলপুর, উত্তর কাজীগ্রাম, জয়নগর, ভূঁইয়াগ্রাম, সাহেবপুর, সাহেবদীনগর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীউল কবির ইকবাল জানান, আবুরহাট আঞ্চলিক এলাকার নিকটবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ টি ইউনিয়ন যথাক্রমে কাটাছরা, ইছাখালী ও ওচমানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গ্রামের পরিবারগুলোর মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে তৃতীয় ধাপে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ১৯৭৮ সালের ৫ জানুয়ারী উক্ত সংগঠন প্রতিষ্ঠা হয় এবং ১৯৮১ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে, যাহার নিবন্ধন নম্বর চট্ট-৯৩০/১৯৮১।

প্রতিষ্ঠার পর থেকে উক্ত সংগঠন সাহিত্য, সাংস্কৃতিক ক্রীড়া ও সামাজিক কার্যক্রম ছাড়াও বৃক্ষ রোপণ, খাল খনন, সড়ক সংস্কার, মাদক ও যৌতুক বিরোধী কর্মসূচি, নৈশ বিদ্যালয় চালুকরণ ও পরিচালনা, চক্ষু শিবির, শিক্ষা উপকরণ বিতরণ সহ সকল প্রকার সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে মানুষের কল্যাণে সবসময় সক্রিয়ভাবে নিয়োজিত ছিলো। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আগামীতে আরও বড় পরিসরে ত্রাণ, খাদ্য ও বস্ত্র সামগ্রী পৌঁছে দেওয়া’র আশাবাদ ব্যক্ত করেন।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ