শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ১একর জমির শিম গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ১একর জমির শিম গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ১একর জমির শিম গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কৃষকের ১একর জমির বাড়ন্ত শিমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে সংশ্লিষ্ট কৃষকের প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী। এ বর্বরোচিত ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামে। এব্যাপারে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানায় ৫জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় এলাকাবাসী ইন্নছ আলী (৭০) জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আক্কাস আলী ও রুস্তুম আলী দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ক্ষতিগ্রস্ত ক্ষেত মালিক প্রতিবেশী রফিকুল ইসলামকে মিথ্যা মামলায় জড়ায় আক্কাস আলী। এমামলায় গত দুই সপ্তাহ ধরে রফিকুল ইসলাম জেল হাজতে আছেন। এসুযোগে দুর্বৃত্তরা গত বুধবার রাতে এই পাশবিক ঘটনাটি ঘটায়। ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী পারুমা খাতুনের ধারণা আক্কাস আলী ও তার লোকজন ছাড়া গ্রামে এমন সর্বনাশ করার মত কেউ নেই।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিস্তৃর্ণ মাঠ জুড়ে চাষ করা হয়েছে বারি-২ জাতের শিম। সে মাঠে শুধু কৃষক রফিকুল ইসলামের ১একর জমির শিম গাছ গুলো উপড়ানো হয়েছে। নির্দিষ্ট করে শিম গাছ উপড়ানোর ব্যাপারে এলাকাবাসীর সন্দেহের তীর মামলার প্রতিপক্ষের দিকেই। এলাকার শতশত মানুষ ক্ষতিগ্রস্ত শিম ক্ষেত পরিদর্শন করতে এসে তাদের মন্তব্যে এমনটিই প্রতিফলিত হয়।
কৃষক জালাল উদ্দিন জানান, শিম গাছ গুলো ধইঞ্চার খুঁটি বেয়ে বেড়ে উঠছে। এখন ছিল মাচায় উঠার পালা। মাচায় উঠানোর ১৫ দিনের মাঝে ফুল ও একমাসের মাঝে পরিপক্ক শিম বাজার জাত করা সম্ভব হত। প্রতি কাঠা শিম ক্ষেত থেকে পনের দিন অন্তর অন্তর ৫ থেকে ৬মন শিম উত্তোলন করা যেত। এ শিম ক্ষেতগুলো ঘিরে সারা বছরের অর্থ উপার্জনের স্বপ্ন ছিল এই কৃষক পরিবারের। এক রাতেই সেই স্বপ্ন ঘুরিয়ে দিলো দুর্বৃত্তরা। এই শিম ক্ষেত ছাড়া এই পরিবারের আর কোন আয়ের উৎস নেই।
ক্ষেত মালিক মিথ্যা মামলায় জেল হাজতে। অনাগত অভাবের চিন্তায় গৃহবধূ পারুমা খাতুন এখন দিশেহারা। তিনি অপরাধীদের গ্রেফতার পূর্বক ক্ষতিপূরণ আদায় ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক ও অমানবিক। সরকারি ভাবে সহায়তা করার কোন সুযোগ থাকলে আমি পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)