শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে ধানের চারা পেলো শতাধিক কৃষক
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে ধানের চারা পেলো শতাধিক কৃষক
রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ধানের চারা পেলো শতাধিক কৃষক

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা ভেবে এগিয়ে আসে উপজেলার স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন ও কৃষি উন্নয়ন সংগঠন পত্র পল্লব। ‘দূর্যোগে ঐক্য গড়ি- কৃষিতে স্বপ্ন বুনি’ এ প্রতিপাদ্য নিয়ে গত ১ সেপ্টেম্বর সদস্যদের স্বেচ্ছাশ্রম ও স্থানীয় কৃষকদের সহযোগিতায় তারা মিরসরাইয়ের মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের পঁচিশ শতক জমিতে বপন করেন বিআর-২২ জাতের ষাট কেজি আমন ধানের বীজ। নিবিড় পরিচর্যায় বীজতলায় দীর্ঘ এক মাস পর চারা পরিণত হলে, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দুর্বার প্রাঙ্গনে স্থানীয় একশ কৃষকের মাঝে চারাগুলো বিতরণ করা হয়। দুর্বার’র বিতরণকৃত ধানের চারা প্রায় ছয় একর জমিতে লাগানো যাবে। চারা বিতরণ কার্যক্রমে’র সময় উপস্থিত ছিলেন দুর্বার সদস্য, শুভাকাঙ্খী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় কৃষক বৃন্দ।
দুর্বার প্রগতি সংগঠনের বপনকৃত ধানের চারা পেয়ে খুশি কৃষকেরা।

সংগঠনের সভাপতি রিপন কুমার দাশ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ বলেন ‘কৃষি ও কৃষকের কল্যাণে অবদান রাখতে আমরা সবসময় বদ্ধপরিকর। সদস্যদের অক্লান্ত পরিশ্রমে কৃষকদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ- সমৃদ্ধ হবে বাংলাদেশ।’

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন- ‘এবারের বন্যায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্বার প্রান্তিক কৃষকদের চার বিতরণে তারা উপকৃত হয়েছে। আমি দুর্বার’র মত সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।’

দুর্বার’র ধানের চারা বিতরণ প্রকল্পে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকল্পে অর্থায়ন করেছেন আমেরিকা প্রবাসী আবু জাহেদ।

উল্লেখ্য যে, ২১ আগস্ট থেকে ভয়াবহ বন্যায় দুর্বার’র স্বেচ্ছাসেবীরা পানি বন্দি মানুষদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে পৌঁছানো, রান্না করা খাবার, শুকনা খাবার, স্যালাইন, ঔষুধ বিতরণ ও পুর্নবাসন সহ প্রায় ছয় হাজার মানুষদের সেবা প্রদান করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)