শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিয়ের আগের দিন যুবককে পিটিয়ে দু’পা ভেঙ্গে দেওয়া হয়েছে
প্রথম পাতা » অপরাধ » বিয়ের আগের দিন যুবককে পিটিয়ে দু’পা ভেঙ্গে দেওয়া হয়েছে
শুক্রবার ● ২২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের আগের দিন যুবককে পিটিয়ে দু’পা ভেঙ্গে দেওয়া হয়েছে

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১মিঃ) গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় বিয়ের গায়ে হলুদের আগে বরকে নির্মম নির্যাতনের অভিযোগ ওঠেছে পুলিশ ও এলাকার কয়েক ব্যক্তির বিরুদ্ধে ৷

এলাকাবাসী দায়ী পুলিশ সদস্য ও জড়িত ব্যক্তিদের বিচার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন৷

এ ঘটনার প্রতিবাদে ২১ এপ্রিল বৃহস্পতিবার হায়দরাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি৷ গুরুতর আহত বর রুবেলকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এমন ঘটনায় পরিবারের সদস্যদের সাথে স্তম্ভিত হয়ে পড়েছেন এলাকাবাসীও৷

স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসি আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, হায়দরাবাদ এলাকার নূরুল ইসলামের বড় ছেলে রুবেলের বৃহস্পতিবার গায়ে হলুদ ও শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল৷ বিয়ের জন্য দাওয়াতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়৷ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন৷ যা তারা অবগত ছিলেন না৷ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বাদি পক্ষের রহিম, লোকমান, সোহেল ও সুদনসহ কয়েকজন নিয়ে পুলিশের এসআই আলী আকবর ও এসআই মো. ফিরোজ উদ্দিনসহ ৫ পুলিশ সদস্য রুবেলকে গ্রেফতার করতে আসেন৷

এসময় রুবেল পুলিশ দেখে দৌড় দিলে বাদিপক্ষ ও পুলিশ রুবেলকে আটক করে৷ তখন তারা রুবেলকে ধরে বাড়ির পাশে রেললাইনের পশ্চিম দিকে নিয়ে লাঠিপেটা দিয়ে নির্মমভাবে মারধর করে৷ নির্দয় মারধরে রুবেলের দুটি পা ভেঙ্গে যায়৷

ঘটনার প্রতিবাদ করলে পুলিশ সদস্যরা রুবেলের স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে৷ বেধড়ক মারধরে রুবেলের ডান পা এক স্থানে এবং বামপা দুই স্থানে ভেঙ্গে যায়৷ পরে মূমুর্ষ অবস্থায় রুবেলকে স্বজনরা ঢাকায় নিয়ে যায়৷ পুলিশের উপস্থিতিতে ও তাদের সহযোগিতায় রুবেলকে নির্মম ভাবে মারধর করা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন৷

এ ঘটনায় রাতে ওই এলাকার লোকজন পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখে এবং এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়৷ খবর পেয়ে জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান মিয়া ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার ও ঘটনার তদন্ত দাবি করে বৃহস্পতিবার বিকালে হায়দ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি৷ এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

স্থানীয় কাউন্সিলর মো. মাসুদুল হাসান বিল্লাল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে যান৷ রুবেলের দুটি পা ভেঙ্গে গেছে৷

এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, পুলিশ দেখে পালাতে গিয়ে রেল লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে সে আহত হয়৷

এ ঘটনায় অভিযুক্ত পুলিশের দুই এসআই আলী আকবর ও এসআই মো. ফিরোজ উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি৷





অপরাধ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)