শুক্রবার ● ২২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৬ মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কম্বলপাড়া এলাকা থেকে ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আঁখি আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷
পুলিশ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, নিহতের বাবার বাড়ির পাশে পুকুর পাড়ে একটি মেহগনি গাছের সাথে নিজের উড়না গলায় পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে৷
নিহতের পারিবারিক সুত্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকার সুজন মিয়ার সাথে তিন বছর আগে কম্বলপাড়া এলাকার শাহজাহান মিয়ার মেয়ে আঁখি আক্তারের বিয়ে হয়৷ শাহজাহানের তিন মেয়ের মধ্যে আঁখি ছিল সবার ছোট৷ বিয়ের ২/৩ মাস পড়ে তার স্বামী সুজন সৌদি আরব চলে যায়৷ পরে আঁখি বাবার বাড়ীতেই বেশি সময় থাকতো৷ প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা এক সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে৷ পরে সকালে তাকে খুজে না পেয়ে এলাকাবাসী বাড়ির পাশে একটি গাছের সাথে আঁখির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷
কালিয়াকৈর থানার এসআই আমিনুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, মৃত্যুর সুস্পষ্ট কোন কারণ জানা সম্ভব হয়নি৷ নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে তাদের মধ্যে পারিবারিক কোন কলহ ছিলনা৷ মেয়েটি মনের কষ্টে হয়তো আত্নহত্যা করেছে৷ আাঁখির কোন সন্তান ছিলনা৷
তিনি আরও জানান, উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের অনুরোধে এলাকার চেয়াম্যানের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা