শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বরের পা ভেঙে দেওয়ার ঘটনায় এসআই বরখাস্ত
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বরের পা ভেঙে দেওয়ার ঘটনায় এসআই বরখাস্ত
শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বরের পা ভেঙে দেওয়ার ঘটনায় এসআই বরখাস্ত

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে পুলিশের উপস্থিতিতে বাদীপক্ষের লোকজন গায়ে হলুদের আগের রাতে রুবেল নামের এক বরকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার ঘটনায় জয়দেবপুর থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এ ছাড়া ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে৷

২২ এপ্রিল শুক্রবার বিকেলে গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন জানান, ওই ঘটনায় জয়দেবপুর থানার এসআই আলী আকবরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ ঘটনা তদন্তের জন্য গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷

কমিটির অপর সদস্যরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমীর হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক-২ মোঃ মোমিনুল ইসলাম৷ তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে৷

রুবেলের স্বজন ও এলাকাবাসী জানান, গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের হায়দরাবাদ এলাকায় মো. নুরুল ইসলামের ছেলে রুবেল মিয়ার ২১ এপ্রিল বৃহস্পতিবার ছিল গায়ে হলুদ ৷ আগের একটি মামলায় রুবেলকে ধরতে বাদীপক্ষের লোকজন জয়দেবপুর থানার এআই আলী আকবরসহ পুলিশ নিয়ে গায়ে হলুদের আগের দিন ২০ এপ্রিল বুধবার রাতে রুবেলদের বাড়িতে যায়৷

একপর্যায়ে রুবেলকে ধরে বাড়ি থেকে বের করে পুলিশের উপস্থিতিতে বাদীপক্ষের লোকজন লাঠি ও দেশি অস্ত্র দিয়ে রুবেলকে মারধর করে দুই পা ভেঙে দেন৷ পরে রুবেলকে ফেলে তারা চলে আসার চেষ্টা করলে এলাকাবাসী তাদের ঘেরাও করেন৷

খবর পেয়ে জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ পরে স্বজনরা রুবেলকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন৷

রুবেলের চাচা বাবুল মিয়া জানান, এ ঘটনার পর বিয়ের বিষয়টি স্থগিত রয়েছে৷

এদিকে ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে রুবেল মিয়ার বাবা মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করেন৷

মামলার আসামিরা হলেন- ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে সোহেল মিয়া (২৭) ও রবিউল ইসলাম (৩২), কামাল হোসেন সোধন (৬০), তার ছেলে আবদুর রহিম (২৮) ও লোকমান মিয়া (২২)৷ মামলায় আরো অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে৷

তবে পুলিশের উপস্থিতিতে রুবেলকে পিটিয়ে দুই পা ভেঙে দিলেও মামলায় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির বিষয়টি উল্লেখ করা হয়নি৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)