শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মামলাবাজের বিচারের দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মামলাবাজের বিচারের দাবীতে মানববন্ধন
রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে মামলাবাজের বিচারের দাবীতে মানববন্ধন

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে মামলাবাজ, ভূমিদস্যু, চাঁদাবাজ আবুল কালাম মিয়া চাঁনের উপযুক্ত বিচারের দাবীতে গনস্বাক্ষর কর্মসূচী ও মানববন্ধন করেছে ধুম ইউনিয়নের জনসাধারন। আবুল কালাম মিয়া চাঁন উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোবারকঘোনা গ্রামের ফয়েজ উল্ল্যাহ মাস্টারের পুত্র। শনিবার উপজেলার ধুম ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগী ও স্থানীয় শতশত লোক অংশ নেন।

এসময় আবুল কালাম মিয়া চাঁনের উপযুক্ত বিচার দাবীতে প্রায় ৩ শত জন গনস্বাক্ষর করেন।

মানববন্ধনে অংশ নেওয়া মোজাম্মেল হোসেন, নুরুল আবছার, মিনহাজুল করিম, হারুন অর রশিদ ও আনোয়ার হোসেন জানান, আবুল কালাম মিয়া চাঁন এক মূর্তিমান আতঙ্কের নাম। কোন কারন ছাড়া বিনা অপরাধে আমাদের এলাকার অসংখ্য মানুষ এই মামলাবাজের ভিত্তিহীন মামলার আসামী। তার দখলবাজী আর চাঁদাবাজীর সঙ্গী না হলেই এলাকার নিরিহ নিরপরাধ মানুষকে দেওয়া হয় মামলা।

স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান, জহির উদ্দিন ভূঁইয়া, ওমর ফারুক, শহীদুল ইসলাম ও দিদার আলম বলেন, আবুল কালাম মিয়া চাঁনের হুমকি, জুলুম আর অত্যাচারে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। আমরা চাই না আর কোন নিরিহ নিরপরাধ এলাকাবাসী তার অত্যাচার, জুলুমের শিকার হয়। আমরা এই মামলাবাজের অতীত সকল কৃতকর্মের এবং জুলুমের বিচার চাই।

মানববন্ধনে অংশ নেওয়া ফয়েজ উল্ল্যাহ, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, ইব্রাহীম বাহার ও ইমাম উদ্দিন বাবলু জানান, প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন এই মামলাবাজ যেন আর কোন নিরপরাধ মানুষের হয়রানীর কারণ না হয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।





আর্কাইভ