সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বাজার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার-৫
খাগড়াছড়িতে বাজার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার-৫
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি সদরের মহাজন পাড়া ও পানখাইয়া পাড়া সড়কে বিভিন্ন ব্যাক্তি মালিকানাধীন দোকান পাট ভাঙচুর, দোকানের মালামাল ও নগদ টাকা চুরি করে অগ্নিসংযোগে ব্যাপক ক্ষতিসাধনসহ কল্যাণপুরস্থ কে এস টি সি ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুরের ঘটনায় পুলিশের অভিযানে ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার ৬ অক্টোবর খাগড়াছড়ি সদর থানার অফিসারদের সমন্বয়ে একটি চৌকস টিম পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় সদর থানার বিভিন্ন স্থানে রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো : লুৎফর রহমান (৪৫), মো. নুর মোহাম্মদ, মো. ইসমাইল হোসেন, শাহাজাদা ইমরান চৌধুরী (৩৪) মো.কামরুল (৩৫) উভয় সাং খাগড়াছড়ি সদর উপজেলা।
গ্রেফতারাকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পলাতক আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১