শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা
প্রথম পাতা » চট্টগ্রাম » ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা

--- স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথেরো স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিক্ষুসংঘ ও সদ্ধর্মপ্রাণ উপাসক- উপাসিকাবৃন্দ সবাইকে যথাযথ মৈত্রীময় শুভেচ্ছা জানান।
গতকাল ০৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৫৬৮ বুদ্ধাব্দ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অনুষ্ঠিত কারকসভা ২৫৬৮ বুদ্ধাব্দের বর্ষাব্রত সমাপনান্তে পবিত্র প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান আসন্ন। যা সুদীর্ঘ সময়ের বৌদ্ধ ইতিহাস-ঐতিহ্যের অনন্য পুণ্যানুষ্ঠান। স্ব স্ব অবস্থানে পরিবেশ- পরিস্থিতি বিবেচনায় ধর্মীয় পরিবেশ বজায় রেখে শান্তি-শৃঙ্খলার সাথে পবিত্র প্রবারণা উদযাপন, ফানুস উড়ানো এবং কঠিন চীবর দান উদযাপন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সন্ধ্যার পূর্বে কঠিন চীবরদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়।
তাই বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত মহান ভিক্ষুসংঘ ও সদ্ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা সকলকে যথাযথ নিরাপত্তার কথা বিবেচনা করে শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় পরিবেশে পবিত্র প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম শুভ কঠিন চীবর দান উদ্যাপন করার জন্য মৈত্রীময় আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথেরো বলেন, বাংলাদেশ সরকারের সাথে আমাদের কোন বৈরিতা নেই। প্রতি বছরের ন্যায় বাংলাদেশ এর সংবিধান মেনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সকল সদস্যরা বুদ্ধ ধর্মীয় সকল আচার অনুষ্ঠান পালন করে থাকেন। সংঘরাজ ভিক্ষু মহাসভার সদস্যদের এবছরও ধর্মীয় পরিবেশে পবিত্র প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম শুভ কঠিন চীবর দান উদ্যাপন করার জন্য বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা সিদ্ধান্তের কথা জানান।
গত ২০ সেপ্টেম্বর-২০২৪ তারিখ রাঙামাটিতে সংঘটিত সহিংসতার ঘটনায় মৈত্রী বিহারসহ যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথেরো এসকল ঘটনার নিন্দা জানান।
যারাই এধরনের ঘটনার সাথে জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান ড.সংঘপ্রিয় মহাথেরো ।





আর্কাইভ