শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » পূজার শেষ সময়েও সবাইকে এলার্ট থাকতে হবে : সৈয়দ মাহবুবুল হক
প্রথম পাতা » চট্টগ্রাম » পূজার শেষ সময়েও সবাইকে এলার্ট থাকতে হবে : সৈয়দ মাহবুবুল হক
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পূজার শেষ সময়েও সবাইকে এলার্ট থাকতে হবে : সৈয়দ মাহবুবুল হক

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাংলার ন্যাচার বলি বা স্বাভাবিক জীবনযাপন বলি সবাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করে আসছে। এর ভিতরে হয়তো কিছু দুষ্কৃতকারী রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে কিংবা অভ্যন্তরীণ হোক তারা সৌহার্দ্য সম্প্রীতির ভিতর তারা কালেমা লেপনের চেষ্টা করে। তারা যেন সেই সুযোগ না পায়। পূজার শেষ সময়েও সবার চোখ কান খোলা রাখতে হবে। শেষ সময়েও সবাইকে এলার্ট থাকতে হবে। যেহেতু আগামীকাল রবিবার বিসর্জন আমরা যদি এখন একটু স্বস্তিতে থাকি তাহলে যেকোনো অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে যেতে পারে। শনিবার ১২ অক্টোবর দুপুর ১২ টায় চট্টগ্রামে মিরসরাই পৌর সদরের জগদ্বেশ্বরী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

এর আগে সকাল ১১ টায় মিরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ডিগনিটি বক্স, ফ্যামিলি কিট বক্স ও এককালীন অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনার সঞ্চালনায় বক্তব্যে রাখেন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, সহকারী পরিচালক ওয়াহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ।

সবশেষে অতিথিরার বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮০ পরিবারকে ডিগনিটি বক্স ও ফ্যামিলি কিট বক্স এবং ৬৪ পরিবারের মাঝে ৭ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিএসপিবি প্রকল্প এবং ইউনিসেফ বাংলাদেশ।

পরবর্তীতে দুর্গাপূজা পরিদর্শনে উপস্থিত ছিলেন, জগদ্বেশ্বরী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমপ্লেক্সের সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুভাষ সরকার, উপজেলা জন্মাষ্টমী উদযপান পরিষদের সভাপতি পরিমল কর্মকার প্রমুখ।





আর্কাইভ