শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সোমবার ● ১৪ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন্ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার ১৩ অক্টোবর বিকেলে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নস্থ সুফিয়া রোডের খান সুপার মার্কেটে অবস্থিত সংস্থা’র কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সংস্থা’র সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিশালের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব ও করেরহাট মাদ্রাসা’র সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আলম তৌহিদী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন পত্রিকার মিরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, দৈনিক পূর্বদেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও সংস্থার উপদেষ্টা এম. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া, হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, প্রজন্ম মিরসরাই’র সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, মীরসরাই স্টুডেন্ট এসোসসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোস্তাঈন বিল্লাহ, আদর্শ গ্রাম শেখটোলা’র সাধারণ সম্পাদক জামসেদ আলম চৌধুরী তপু, রক্তের বন্ধনে মিরসরাই’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা’র সাবেক উপদেষ্টা আনোয়ার হোসেন, চাইল্ড কেয়ার বাংলাদেশ’র মোঃ আবির।

এছাড়াও সমাজ কল্যাণ যুব সংস্থা’র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক তারেক হোসেন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইঁয়া, যুব,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন হৃদয়, সংস্থা’র সম্মানিত সদস্য ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন তারেক হোসেন, ইসলামি সংগীত পরিবেশন করেন ইকবাল হোসেন হৃদয়, স্বাগত বক্তব্য রাখেন হারুনর রশীদ। সংস্থা’র সদস্যরা আগত অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন এবং এসময় সংস্থা’র বিভিন্ন সামাজিক, মানবিক কাজের জন্য উৎসাহ ও প্রশংসা স্বরূপ শুভেচ্ছা স্মারক প্রদান করে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা “চাইল্ড কেয়ার বাংলাদেশ”।

সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম ও সার্বিক বিষয় তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান সংস্থা’র সভাপতি সালাউদ্দিন চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে ১৫ টি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিনিধি, সংবাদ কর্মী, সংস্থা’র উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী সদস্য, সাধারণ সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)