শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৭ই অক্টোবর রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়েট উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নবাগতদের পক্ষে বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তানজিমুল করিম ও ইইই বিভাগের ছাত্রী তাসনিয়া তাবাসসুম। অবিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব আবু আহমেদ হাসনাত ও জনাব মৌসুমী জাহান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সুদীপ কুমার পাল বলেন, ” নতুন শিক্ষার্থীদের দেশ ও সমাজ পরিবর্তনের জন্য নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এর পর ধাপে ধাপে নিজেদের যোগ্য ও সফল প্রকৌশলী হিসেবে গড়তে হবে। আত্মবিশ্বাসের সাথে তোমাদের মেধা ও যোগ্যতা প্রদর্শন করতে হবে। মানবিক প্রকৌশলী হিসেবে গড়তে হবে। চুয়েটের অনেক এলামনাই রয়েছে যারা সফল হয়ে দেশ-বিদেশে তাদের খ্যাতি ছড়াচ্ছে। আমি বিশ্বাস করি তোমরাও নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে দেশ-বিদেশে খ্যাতি ছড়াবে। সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ সফলতার রাস্তায় কোনো শর্টকাট পথ নেই। আর তোমাদের এই পরিশ্রমের ধারা অব্যাহত রাখার জন্য চুয়েট সবসময় সচেষ্ট আছে, যাতে তোমরা বিশ্বমানের প্রকৌশলী হিসেবে গড়ে উঠতে পারো।”

অনুষ্ঠান সঞ্চালন করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান ও এমআইই বিভাগের প্রভাষক তাসমিয়া বিনতে হাই।

কোরআন তেলাওয়াত উপস্থাপন করেন চুয়েটের কেদ্রীয় মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)