শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে
বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে

--- নির্মল বড়ুয়া মিলন :: তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তাদের প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।
গত ১৬ অক্টোবর-২০২৪ ইংরেজি তারিখ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তুরীর স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
তবে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক কোনো ক্ষমতা দেওয়া হয়নি।

আদেশে বলা হয়েছে, জেলা পরিষদে হস্তান্তরিত সরকারের ২৮টি বিভাগের প্রশাসনিক কাজ পরিষদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।
তাদের দেয়া হয়নি আর্থিক ক্ষমতা। আর্থিক ক্ষমতা না থাকায় পার্বত্য জেলা পরিষদ সমুহের উন্নয়ন কাজ এর বিল পরিশোধ করতে পাবছেন না সাথে জনসেবা মূলক সকল ধরনের কাজে হাত দিতে পারছেন না মুখ্য নির্বাহী কর্মকর্তারা।
তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ কাছে হস্তান্তরিত বিভাগ গুলো নিয়মিত কার্যক্রম থেমে গেছে।
তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ এবং হস্তান্তরিত বিভাগ গুলিতে একধরনের বন্ধ্যাত্ব বিরাজ করছে।
এ কারণে তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তাদের প্রশাসনিক ক্ষমতা সাথে সাথে আর্থিক ক্ষমতা দেয়া প্রয়োজন।

গত ৫ আগস্ট থেকে পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অনুপস্থিত রয়েছেন। তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় জেলা পরিষদের পাশাপাশি হস্তান্তরিত বিভাগের প্রশাসনিক কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তাকে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিউল হক ছিদ্দিকী বলেন, তিন পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কাজ চালানোর জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তাদের একটি অন্তর্বতীকালীন আদেশ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের পুনর্গঠনের কাজ প্রক্রিয়াধীন।
প্রক্রিয়া শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা গত ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ইংরেজি তারিখ স্মারক নং : ৪৬, ০৪২, ০৩৩, ০০, ০০, ১৮৭, ২০১১, ১৪৪৫ মুলে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪”-এর ধারা ৩ দ্বারা সন্নিবেশিত ৮২ (২) ধারা মোতাবেক প্রশাসক, জেলা পরিষদ-এর কর্মসম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার নিম্নরূপভাবে কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
প্রশাসক, জেলা পরিষদ, সভাপতি, উপপরিচালক, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট জেলা সদস্য, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সংশ্লিষ্ট জেলা সদস্য, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা সদস্য, উপপরিচালক, সমাজসেবা, সংশ্লিষ্ট জেলা সদস্য, জেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট জেলা সদস্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট জেলা সদস্য, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলাসদস্য, নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা পরিষদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার (সকল) সদস্য, সহকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট জেলা পরিষদ সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা পরিষদ সদস্য-সচিব।

কমিটির কার্যপরিধিঃ (ক) উক্ত কমিটির সদস্যগণ জেলা পরিষদ সদস্যের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
(খ) জেলা পরিষদের অধিক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কমিটির সুপারিশ এবং স্থানীয় সরকার বিভাগের অনুমোদন গ্রহণ করতে হবে।
(গ) ন্যূনতম ৫০% সদস্যের উপস্থিতিতে কোরাম গঠিত হবে; যদি কোন সভায় কোরাম না হয়, তাহলে ঐ সভার সভাপতি এরূপ সভা মূলতবী করবেন অথবা যুক্তিসংগত সময় পর্যন্ত অপেক্ষা করে প্রয়োজনীয় কোরাম হলে সভা পরিচালনা করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে,উপসচিব মো. হাবিবুর রহমান এই আদেশে স্বাক্ষর করেন।
জেলা পরিষদ সমুহের প্রশাসক নিয়োগ এর বিষয়কে স্বাগত জানিয়েছেন সাধারন জনগণ।
আন্তবর্তীকালিন সরকার দেশের ৬১ টি জেলা পরিষদের সাথে মিল রেখে তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার সঠিক কৌশল বলে মতামত দিয়েছেন পার্বত্য জেলার স্থানীয় বিজ্ঞজনরা।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি তারিখে খাগড়াছড়িতে ফার্নিচার ব্যাবসায়ী মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনার প্রতিবাদে ১৯ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি তারিখ বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়ি-বাঙ্গালী সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এঘটনা প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে। পাহাড়ি-বাঙ্গালী সহিংসতার ঘটনায় খাগড়াছড়িতে ৩জন ও রাঙামাটিতে একজনসহ ৪ জন নিহত হয়। ২০ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটিতে পাহাড়ি-বাঙ্গালী সহিংসতার সময় মৈত্রী বিহারে হামলা চালায় দুর্বৃত্তরা।
এঘটনার পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনা তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল্লাহ নূরীকে কমিটির প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ চলছে।
পার্বত্য অঞ্চলের পরিস্থিতি আগের চেয়ে ভাল, তবে রেশ কাটেনি। পরিস্থিতি মোটোমুটি ভাল । আবার একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত । এবস্থায় রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সমুহে বাইরের কাউকে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেয়া হলে এ নিয়োগকে কেন্দ্র করে নতুন ইস্যু তৈলী করে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে আবারও চলে যাওয়ার আশংখা করছেন অভিজ্ঞ মহল।

আন্তবর্তীকালিন সরকার সকল বিতর্কের উর্দ্ধে থেকে রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সমুহে সারা দেশের ন্যায় প্রশাসক নিয়োগ দিলে এ সিদ্ধান্ত সময় উপযোগি সিদ্ধান্ত হবে বলে অভিজ্ঞমহলের ধারনা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)