বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে ইন্দোনেশিয়ান এক নাগরিকের মৃত্যু
ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে ইন্দোনেশিয়ান এক নাগরিকের মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে তাবলীগ জামায়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফায়জার রহমান (৪৮) নামে ইন্দোনেশিয়ান এক নাগরিকের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন।
বুধবার ৬ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় উপজেলার কুলানন্দপুর গ্রামের পাশে করতোয়া নদীর পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। পার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় সকাল সাড়ে ১১ টায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সোমবার তাবলীগ জামায়াতের ৬ জন ইন্দোনেশিয়ান নাগরিক সহ ৮ জন কুলানন্দপুর উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছিলেন। বুধবার সকালে কয়েকজন মিলে নদীতে গোসল করতে গেলে নদীতে বালু উত্তোলনের কারণে সৃষ্ট গভীর গর্তে পড়ে ফায়জার রহমান নামে ইন্দোনেশিয়ান এক নাগরিক ডুবে যায়। এ সময় তার সাথে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে স্থানীয় লোকজনের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আসা ডুবুরিদলে সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কথা হলে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, ইন্দোনেশিয়ান যে নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে
তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের প্রতিনিধি ও আমাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা