শনিবার ● ১৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দৃর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ১০
রাউজানে দৃর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ১০
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিএনপির এক পক্ষের ওপর হামলা ঘটনা ঘটেছে। এসময় এলাকাবাসী বাধা দিতে গেলে এক পর্যায়ে মুখোশধারীদের এলোপাতাড়ি ছোড়া গুলিতে অন্তত ১০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশ পাড়া গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে। এই ঘটনার পর আবারও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গুলিবিদ্ধ সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে প্রায় ২০-৩০ জনের একদল মুখোশধারী মো. মহিউদ্দিন নামের একজনকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে এলাকার লোকজন এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মুখোশধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ওই এলাকার মো. মাসুদ, মো. লাভলু, জসিম উদ্দিন, মো. জানে আলম, সাইফুদ্দিন, মো. মহিউদ্দিন, মো. মানিক, আলাউদ্দিন, মো. হুমায়ুন, ও নরুল আবসার।
জানা গেছে, বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াপাড়া এলাকায় প্রায়ই সময় হামলা গোলাগুলির ঘটনা ঘটছে। বিগত সরকার পরিবর্তনের পর হতে এই ইউনিয়নে এমন কর্মকা- চলছে। এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকেই বাড়িঘর ছেড়ে শহরে চলে যাচ্ছে বলে জানা গেছে।
এব্যাপারে রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান জানান, রাতেই বিএনপির একপক্ষের উপর কিছু লোকজন নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে মো. কামাল উদ্দিনের উপর হামলা চালায়।
এসময় এলাকাবাসী বাধা দিতে গেলে মুখোশধারীরা তাদেও উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ১০-১২ জনের বেশি গুলিবিদ্ধ হন বলে তিনি নিশ্চিত করেন।





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন