শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম » মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার

--- রাউজান (চট্টগাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে অস্ত্রের মুখে অপহরণ করে তিন লাখ টাকার মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসী পরিবার।
মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়া পথেহাটহাস্থ একটি কক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্রবাসী নুরুল আজিজ। তিনি বলেন, আমি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। আমি প্রবাস থেকে গত ০৯ অক্টোবর ছুটিতে দেশে এসেছিলাম। আসার পর শামসুল আলম ও তার স্ত্রী এবং তার সন্তানেরা আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এবং পাকা ভবন নির্মাণ না করার জন্য হুমকি প্রদান করে। এরপর ২৮ অক্টোবর আমার চার বছর বসয়ী মেয়ে কাশমীর আকতারের মেয়েকে মারধর করার অভিযোগ এনে আমার পরিবারের উপহার হামলা চালায়। সবাইকে মারধর করার এক পর্যায়ে আমি ঘটনা নিভৃত করার চেষ্টা করি। ততক্ষণে আমার পরিবারের শিশু ও বৃদ্ধসহ ৫জনকে আহত করে। আমরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ পরবর্তী থানায় অভিযোগ দিই। মিমাংসার জন্য অভিযুক্তদের থানা ডাকা হলেও তারা সাড়া দেননি। এর জের ধরে ৩০ অক্টোবর শামসুল আলম ও তার ছেলে মো. সাফায়েত পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে মারধর পরবর্তী অস্ত্রের মুখে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশাযোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। আজিজকে অপহরণের কিছুক্ষণপর সন্ত্রাসাীরা আবারও অস্ত্রসজ্জিত হয়ে বসতঘরে গিয়ে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা নেয়। এরপর অপহৃত প্রবাসীকে ছেড়ে দেয়া হয়। মুক্তিপনের টাকা প্রদান করেন ভুক্তভোগী প্রবাসীর ভাই । পরে আমাদের পরিবারের ৭সদস্যের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় আমার অসুস্থ বৃদ্ধ বাবা এবং মা সুরা বেগমকেসহ আসামী করা হয়। আমাদের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসলেও মিথ্যা মামলার কারণে এখন আমরা এলাকা ছাড়া। আমরা পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছি। পাকা ভবন নির্মাণের জন আনা ১০ লাখ টাকার বেশি মূল্যের নির্মাণ সামগ্রী নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, এর আগে ৭-৮ বছর পূর্বে আমাদের বসতঘর জোরপূর্বক দখল করে নেয়। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা নিরপেক্ষভাবে বিচার করে তাদের দখলকৃত জায়দগা উদ্ধার করে দিয়েছিল। এবারের ঘটনার পরও আমাদের গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ঘটনায় সামাধানের উদ্দেশে তাদের বার বার আহবান জানানো সর্তেও তারা কোনো রকম কর্ণপাত করেনি। আমাদের জায়গার বেশি কিছু অংশে তৎকালীন আওয়ামী নেতাদের প্রভাব বিস্তার করে তারা বসতঘর তৈরি করে বসবাস করছে। কিছু অংশে সীমনা প্রচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। তাছাড়া সাফায়েত আমাদের প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগী প্রবাসী নুরুল আজিজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী প্রবাসী নুরুল আজিজের বাবা বাদশা মিয়া, মা সায়েরা বেগমসহ পরিবারের অন্যান্যসদস্যবৃন্দ।





আর্কাইভ