শিরোনাম:
●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » কক্সবাজার » ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » কক্সবাজার » ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা

--- কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারে লাখ টাকা ঘুষ-দুর্নীতির অভিযোগে সিআইডি পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত অভিযোগটি আমলে নিয়ে দুর্নীতি দমণ কমিশন (দুদক)কে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। মামলা নং- ০৬/২০২৪।
সোমবার (১৮ নভেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদের আদালতে মামলাটি করেন হয়রানির শিকার মোটর মেকানিক সুমন বড়ুয়া।
অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা হলেন, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এ কর্মরত পুলিশ পরিদর্শক শামছুল আলম।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবি আমির হোসেন। এ বিষয়ে আইনজীবি স্বপন কান্তি দাশ ও আইনজীবি আবুল হোসেন জানিয়েছেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমণ কমিশন (দুদক) কে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী উখিয়া উপজেলার রত্নাপালং ১নং ওয়ার্ডের বাসিন্দা শান্তি বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া বলেন, আসামি শামছুল আলম একজন ঘুষখোর, দুর্ণীতি পরায়ন সরকারি কর্মচারী। সে কোন দায়িত্ব পেলে ক্ষমতার অপব্যবহার করে লাখ টাকা ঘুষ দাবি করে বসে। তার চাহিদা মতো ঘুষ দিতে না পারলে মিথ্যা মামলায় রিপোর্ট দিয়ে হয়রানি করে।
বাদী বলেন, আমাদের ওয়ারিশী জমি নিয়ে বিরোধ সৃষ্টি হইলে অধীনান বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে অপর ১৩৫/২০২৩ মামলা দায়ের করি। উক্ত নালিশী জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রচার করে বিজ্ঞ আদালত। পরে উক্ত মামলায় কতেক বিবাদী নিষেধাজ্ঞা ভঙ্গ করে জবর দখলের চেস্টা করলে ভায়োলেশন মিচ ০১/২০২৪ দায়ের করি। উক্ত ভায়োলেশন মামলার দায় হতে রেহায় পেতে বিবাদী বোধিরত্ন বড়ুয়া জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা হেতুতে বাদী সুমন বড়ুয়াসহ অপরাপর ওয়ারিশের বিরুদ্ধে সিআর ১৩৮/২০২৪ দায়ের করে।
বাদীর অভিযোগে প্রকাশ, মিথ্যা মামলাটি খারিজের পক্ষে প্রতিবেদন দেওয়ার কথা বলে মোটা অংকের ঘুষ দাবী করে পুলিশ পরিদশক শামছুল আলম।
সেই মতে, গত ০৫/০৪/২০২৪ইং তারিখ ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে। একই ভাবে গত ০৩/০৭/২০২৪ইং তারিখ আরো ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে। পরে বাদী প্রতিবেদনটি দেখতে চাইলে গুলি করে হত্যার হুমকি দেন বলেও অভিযোগে প্রকাশ পায়।
এ ব্যাপারে জানতে চেয়ে পুলিশ পরিদর্শক শামছুল আলম এর ব্যবহৃত ০১৭১২২০৫০৫০নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ