বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন
মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারে সাইনিং স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। সাইনিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ইমাম হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের একাডেমিক কো-অডিনেটর শাহাদাত হোসেন সোহরাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান আলোচক ছিলেন সাইনিং স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রিদওয়ান হোসাইন রুমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, বারইয়ারহাট পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নাজমুল হক সোহাগ, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, সাইনিং স্কুল এন্ড কলেজের ফিন্যান্স ডিরেক্টর আজমির হোসাইন, ডিরেক্টর বেলাল হোসাইন, নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক হাফেজ নুরুন্নবী, শাহাদাত উল্ল্যাহ, সুফি আহম্মদ উল্ল্যাহ ও আব্দুর রহিম।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইকবাল হোসেনের তত্বাবধানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন