শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসক মো. জয়ের ভুল চিকিৎসায় মারুফ হাসান শামীম নামে এক রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার না হয়েও উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায় বাজার চিড়ার মেইলের সামনে চেম্বার দিয়ে বসেছেন জয়। দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও সহজ সরল মানুষের কাছ থেকে চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।
বুধবার দুপুরে বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান, দাঁতের চিকিৎসা লাভজনক দেখে কোনো একাডেমিক শিক্ষা ও বিডিএস ডিগ্রি ছাড়াই দন্ত চিকিৎসক বনে যান জয়। গড়ে তোলেন বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার।
ভুক্তভোগী মারুফ হাসান শামীমের পিতা মোঃ আঃ হাই ছেলের ভুল চিকিৎসা জনিত কারণে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ভাবে অবগত করেছেন।
মোঃ আঃ হাই বলেন, ২০২২ সালের নভেম্বর মাসে আমার ছেলে মারুফ হাসান শামীমের দাঁতে ব্যাথা দেখা দেয়। এক প্রতিবেশীর সহযোগীতায় আঠারবাড়ি চিড়ার মেইলের সামনে ডাক্তার জয়ের বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার নামক চেম্বারে যাই। সেখানে যাওয়ার পর সে আমার ছেলে মারুফ হাসান শামীমের ব্যাথাযুক্ত দাঁত পরীক্ষা করে একটি দাঁতে ছিদ্র দেখা দিয়েছে বলে জানায়। চিকিৎসক জয় ১৬০০০/- টাকার বিনিমেয়ে আমার ছেলের ছিদ্রযুক্ত ঐ কাঁচা দাঁতটি উঠিয়ে ফেলে এবং আরেকটি দাঁত লাগিয়ে ক্যাপ পড়িয়ে দেয়। পরবর্তীতে ২০২৩ সালে আবারও দাঁতে সমস্যা দেখা দিলে আবারও তাঁর কাছে যাই। তখন সে আবারও বেশ কিছুদিন চিকিৎসা করে। পরবর্তীতে আরও তিনটি দাঁত কেটে ক্যাপ পড়িয়ে দেয়। ২০২৪ সালে এসে আমার ছেলের পুরো দাঁতে তীব্র সমস্যা দেখা দেয়। দাঁতের মাড়ি সহ ফুলে মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানকার দন্ত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান যে, পূর্বের ভুল চিকিৎসায় দাঁতে খুব মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। এতে দাঁত হারানোর সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বিসমিল্লাহ ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী চিকিসক মো. জয় বলেন, কয়েক বছর আগে ওই রোগীর চিকিৎসা করেছিলাম। পরবর্তীতে রোগীকে আর আমার কাছে নিয়ে আসেনি। এখন আমার ভুল চিকিৎসার অভিযোগ তোলে এর ক্ষতিপূরণ দাবি করছেন। আমি বলছি রোগী নিয়ে আসলে চিকিৎসা করে দেবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিডিএস ডিগ্রি নেই তবে দন্তের উপর জিডিটি কোর্সটি করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, অভিযোগটি আমি এখনো পাইনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ