শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট
প্রথম পাতা » দিনাজপুর » বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট

--- রুকুনুজ্জামান, দিনাজপুর প্রতিনিধি :: দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুরে অবস্থিত রেলওয়ে বৃহৎ ও একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) স্বল্প জনবল দিয়েই চলছে নির্ধারিত কার্যক্রম। এরই মাঝে অত্যান্ত সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে আমিরিকা থেকে আমদানিকৃত অত্যাধুনিক রেল ইঞ্জিনের কমিশনিং ওয়ার্ক। সেই সাথে স্বল্প জনবল নিয়েও নিয়মিত আউট টার্নের নির্ধারিত লক্ষ্য মাত্রা অর্জনে সফলতা দেখিয়ে চলেছে এই কারখানা কর্তৃপক্ষ। কারখানার প্রধান নির্বাহী (সিইএক্স) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে সফলতার সাথে কারখানার সকল কার্যক্রম পরিচালিত হয়েছে আসছে।
জানাযায়, বাংলাদেশ রেলওয়ের একমাত্র বৃহৎ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) রেলওয়ে ইঞ্জিনের ভারী মেরামত কাজ হয়ে থাকে। কাজের পরিধি হিসেবে এই কারখানায় যে পরিমান জনবল থাকার কথা রয়েছে কিন্তু বাস্তবে জনবল রয়েছে তার চেয়ে অনেক কম। সংকট রয়েছে খুচরা যন্ত্রাংশের। এর পরেও বিদ্যামান রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। সব কিছুকে পাশ কাটিয়ে দক্ষতা সম্পূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের নিরালস প্রচেষ্টায় অত্যান্ত সফলতার সাথে এগিয়ে চলেছে কারখানার কার্যক্রম।
বিগত কয়েকটি অর্থ বছরে এই কারখানায় (কেলোকা) কাজের নির্ধারিত আউট টার্নের লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে। এ সময়ে বেশ কয়েকটি অকেজো রেল ইঞ্জিন মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে। আমিরিকা থেকে আমদানিকৃত অত্যাধুনিক মানের রেল ইঞ্জিন এই কারখানায় কমিশনিং ওয়ার্ক শেষে রেল বহরে সংযুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে আমদানিকৃত মোট ৪০ টি রেল ইঞ্জিন এই কারখানায় কমিশনিং ওয়ার্ক শেষে রেল বহরে সংযুক্ত হয়েছে। কমিশনিং ওয়ার্ককিংএ আমিরিকান টেকনিক্যাল টিমের সাপোর্টে বাংলাদেশ রেলওয়ের দক্ষ প্রকৌশলী ও কর্মচারীরা নিরালস ভাবে কাজ করেছেন। এ ছাড়াও স্বল্প জনবল নিয়েই নিয়মিত কাজের নির্ধারিত লক্ষ্য মাত্রা অর্জনে প্রতিনিয়ত সফলতা দেখিয়ে আসছেন কারখানা কর্তৃপক্ষ। আর এর সবই সম্ভব হচ্ছে কারখানার সিইএক্স এর কর্মদক্ষতার কারনে।
আরও জানাযায়, রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় জনবল বরাদ্দ রয়েছে ৭শ’২৪ জন। বর্তমানে কর্মরত রয়েছে ২শ’৩১ জন। অথাৎ মূল জনবলের তিন ভাগের এক ভাগ। গত অর্থ বছরে এই কারখানা থেকে ১৯ জন কর্মকর্তা-কর্মচারী অবসরে গেছেন। প্রতি বছরেই এ ভাবে অবসরের কারনে জনবল সংকট বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে হারে জনবল নিয়োগ হচ্ছে না। এই কারখানায় নব নিয়োগকৃত খালাসি দেওয়া হয়েছে মাত্র ১১ জন। তুলনা মূলক ভাবে নিন্ম পদে জনবল বরাদ্দ কম। খালাসী পদে বরাদ্দ রয়েছে ৫০ জন। ফলে আউট সোর্সসিং জনবল দিয়ে কাজ করানো হচ্ছে।
পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) প্রধান নির্বাহী (সিইএক্স) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন সমস্যা সহ জনবল সংকট থাকা সত্বেও কাজ পিছিয়ে নেই। স্বাভাবিক নিয়মেই এই কারখানার সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই সাথে নিয়মিত কাজের নির্ধারিত লক্ষ্য মাত্রা অর্জিত হচ্ছে।
রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে সক্রিয় করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ খুরচা যন্ত্রাংশ সরবরাহ ও অর্থ বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। দেশের বৃহৎ এই রেলওয়ে কারখানাটি সচল রাখতে সকল চাহিদা মিটাতে সংশ্লিষ্ট বিভাগের উর্ব্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।





দিনাজপুর এর আরও খবর

মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)